Vitamin D Deficiency Symptoms

ঘুম থেকে উঠেই সারা গায়ে যন্ত্রণা শুরু হয়? কোন ৫ অসুখ শরীরে বাসা বাঁধতে পারে?

মাঝে মাঝে ঘুম থেকে উঠে শরীরে যন্ত্রণ অনুভব হতেই পারে। অতিরিক্ত পরিশ্রম করার ফলে এমনটা হওয়া স্বাভাবিক। রোজ এমন যন্ত্রণা মোটেই ভাল লক্ষণ নয়। শরীরে কোন কোন রোগ বাসা বাঁধলে এমনটা হতে পারে, রইল তার হদিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ১২:২৬
Share:

ঘুম থেকে উঠেই সারা শরীরে যন্ত্রণা হচ্ছে? ছবি: শাটারস্টক

সকালে ঘুম ভাঙতেই গায়ে হাত পায়ে অসহ্য যন্ত্রণা। মাঝেমাঝে অতিরিক্ত পরিশ্রম করার ফলে এমনটা হওয়া স্বাভাবিক। তবে রোজ এমন যন্ত্রণা কিন্তু মোটেই ভাল লক্ষণ নয়। শরীরে কোন কোন রোগ বাসা বাঁধলে এমনটা হতে পারে, রইল তার হদিস।

Advertisement

১) ভিটামিন ডি-এর ঘাটতি

আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হাইপোক্যালশেমিয়া বা রক্তের ক্যালশিয়ামের মাত্রা কমে যায়। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন কিডনি ও পেশি সঠিক ভাবে কাজ করার জন্য ক্যালশিয়ামের উপর নির্ভর করে। হাড়ের স্বাস্থ্য ভাল রাখতেও ক্যালশিয়াম প্রয়োজন। ভিটামিন ডি পর্যাপ্ত মাত্রায় না থাকলে শরীরে ক্যালশিয়ামের শোষণ হয় না। ফলস্বরূপ গাঁটে গাঁটে যন্ত্রণা হতে পারে।

Advertisement

২) অ্যানিমিয়া

রক্তে লোহিত রক্ত কণিকার অভাব হলে শরীরের টিস্যুগুলি পর্যাপ্ত মাত্রায় অক্সিজ়েন পায় না। অ্যানিমিয়া হলেই এমনটা হয়। এর ফলে রক্তাল্পতা হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। ফলে সকালে ঘুম থেকে উঠেও ঝিমুনি ভাব আসে। হাতে-পায়ে যন্ত্রণাও হতে পারে।

Advertisement

অতিরিক্ত ওজনের ফলে আপনার পিঠ এবং ঘাড়ের উপর চাপ পড়ে, যার ফলে শরীরের ওই অংশগুলিতে ব্যথা হয়। ছবি: শাটারস্টক

৩) ওজন বাড়লে

অতিরিক্ত ওজনের ফলে আপনার পিঠ এবং ঘাড়ের উপর চাপ পড়ে, যার ফলে শরীরের ওই অংশগুলিতে ব্যথা হয়। অতিরিক্ত ওজনের কারণে ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসের ব্যাধিও হতে পারে, যা ঘুমের উপর মারাত্মক প্রভাব ফেলে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হয় ওজন কমানো। খাওয়াদওয়ার পরিমাপ নিয়ন্ত্রণে রাখা।

৪) গদির জন্য

অনেক চিকিৎসকরা বলেন গদিতে শোয়ার অভ্যাসের কারণেও ঘুম থেকে উঠে গায়ে-হাত পায়ে ব্যথা হতে পারে। বাজারে এখন বিভিন্ন ধরনের গদি পাওয়া যায়, তাই কেনার আগে ভাল করে যাচাই করে নিন, আদৌ তা শরীরের জন্য ঠিক কি না।

৫) ঘুমোনোর অভ্যাস

অনেক সময় শোয়ার দোষেও ঘুম থেকে ওঠার পর সারা শরীরে যন্ত্রণা হয়। তাই শোয়ার ভঙ্গিতে বদল আনার প্রয়োজন আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement