Weight Loss Tips

ওট্‌স-কিনোয়া পছন্দ নয়, সকালের জলখাবারে গাজর খেয়েই কমিয়ে ফেলুন ওজন, কী ভাবে খাবেন?

ওট্‌স, ডালিয়া বা কিনোয়া খেতে মন চাইছে না। এ দিকে ওজনও কমাতে হবে। তাই ভরসা করতে পারেন গাজরে। অনেকেই ভাবেন গাজর কাঁচা খেলে বা সেদ্ধ করে খেলে হয়তো লাভ হবে। গাজর যাঁরা কাঁচা খেতে পারেন না, তাঁরা কী ভাবে খেলে উপকার পাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
Share:

গাজর কী কী ভাবে খেলে দ্রুত ওজন কমবে? ছবি: ফ্রিপিক।

শুধু দৃষ্টিশক্তি ভাল রাখতেই যে গাজর উপকারী, তা নয়। বরং ওজন কমানোর যাত্রায় এটি আপনার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। গাজর পুষ্টিগুণে ভরপুর এবং খুব কম ক্যালোরিযুক্ত একটি সব্জি। চোখ ভাল রাখা থেকে ক্যানসার প্রতিরোধ, পটাশিয়াম, ক্যালশিয়াম ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ গাজরের উপকারী গুণের শেষ নেই।

Advertisement

সকালের জলখাবারে গাজর খেয়েও ওজন কমিয়ে ফেলতে পারেন। ১০০ গ্রাম গাজরে শর্করা রয়েছে ১০.৬ গ্রাম মতো। তুলনায় ফ্যাটের পরিমাণ প্রায় নেই বললেই চলে, মাত্র ০.২ গ্রাম। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম হতে সময় নেয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং বার বার খিদে পাওয়ার প্রবণতা কমে। ১০০ গ্রাম গাজরে মাত্র ৪১ ক্যালোরি থাকে। তাই আপনি নিশ্চিন্তে অনেকটা গাজর খেলেও ওজন বাড়বে না।

গাজর কী ভাবে খেলে মেদ ঝরবে?

Advertisement

গাজর আদার ফ্যাট-বার্নিং জুস

২টি বড় মাপের গাজর, ১ ইঞ্চি আদা, অর্ধেক পাতিলেবুর রস এবং এক চিমটি বিট নুন নিতে হবে। ব্লেন্ডারে গাজর ও আদা ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে গ্লাস ঢালুন। লেবুর রস ও নুন মিশিয়ে সকালে পান করুন। আদা ও লেবু বিপাক হার বৃদ্ধি করবে। হজমের সমস্যা থাকলে তারও নিরাময় হবে।

গাজরের স্যুপ

মাঝারি আঁচে বড় একটি সসপ্যানে ২ চামচ অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভাল করে ৫ মিনিট ভেজে নরম হলে তাতে জিরে, ধনে, স্বাদ বুঝে লঙ্কাবাটা দিয়ে সুগন্ধ বেরনো পর্যন্ত (১-২ মিনিট) রান্না করুন। এ বার মশলায় গাজর কুচি দিয়ে নাড়তে থাকুন। অন্য সব্জিও মেশাতে পারেন যেমন বিন, ক্যাপসিকাম বা ব্রকোলি। স্বাদমতো নুন দিয়ে ফুটতে দিন। তার পরে আঁচ কমিয়ে আরও ২০ মিনিট রান্না হতে দিন, যত ক্ষণ না গাজর নরম হয়ে যাচ্ছে। রান্না হয়ে এলে উপরে অল্প মাখন, ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। প্রাতরাশ বা নৈশভোজে এক বাটি গরম গাজরের স্যুপ খেলে উপকার পাবেন।

গাজর শসার ডিটক্স স্যালাড

শশা, গাজর, টম্যাটো, পেঁয়াজ দিয়ে স্যালাড তো বানান, দ্রুত ওজন কমাতে সেই স্যালাডেই বাড়িয়ে দিন গাজরের পরিমাণ। অনেকটা গাজর কুঁচিয়ে লেবুর রস ও গোলমরিচ ছড়িয়ে নিয়মিত খান। দুপুরে খাবারের সঙ্গেও খেতে পারেন। তবে এই স্যালাডে কোনও রকম মেয়োনিজ দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement