Pool Rash

সুইমিং পুলের জলে নামলেই শুরু হয়ে যায় চুলকানির সমস্যা! কেন হয়? সমাধানই বা কী

সুইমিং পুলে নামতে, সাঁতরাতে ভাল লাগে, তবে সমস্যার কারণ চুলকানি। তা কেন হয়? তা থেকে মুক্তির উপায়ই বা কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:০৮
Share:

সাঁতরে ওঠার পরে পা-হাত চুলকায়, কেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমের দিনে সাঁতারের আনন্দই আলাদা। তা ছাড়া রিসর্ট বা হোটেলে সুইমিং পুল থাকলে, সেখানেও জলকেলির মজা কম নয়। তবে জল থেকে ওঠার পরে যখন হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত চুলকাতে শুরু করে, তখন আর আনন্দ থাকে না। সুইমিং পুলে নামার পর পা চুলকানোর সমস্যা হয় অনেকেরই। কারও আবার পায়ে, গায়ে লালচে র‌্যাশও হয়। একেই বলা হয় পুল র‌্যাশ বা ক্লোরিন র‌্যাশ। চুলকানির আরও নানা কারণ হতে পারে। তবে এটি অন্যতম একটি সমস্যা।

Advertisement

সুইমিং পুল পরিষ্কার রাখতে এবং জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় ক্লোরিন। কোথাও তার মাত্রা বেশি থাকে, কোথাও কম। জলে নামলেই ত্বক ক্লোরিনের সংস্পর্শে আসে এবং তা থেকেই শুরু হয় চুলকানি-অস্বস্তি। অনেকেরই এমন সমস্যা থাকে। ক্লোরিন ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে ত্বককে রুক্ষ করে তোলে, ফলে তা থেকেই শুরু হয় সমস্যা।বিশেষত নিয়ম করে যাঁরা সাঁতার কাটেন, তাঁদের সমস্যা আরও বেশি হয়।

কী ভাবে বুঝবেন?

Advertisement

অনেক সময় ত্বকে কিছু দেখা যায় না, কিন্তু চুলকায়।

কখনও গায়ে লালচে ছোপ বা খুব ছোট ফুস্কুড়ি হয়। বিশেষত সুইমিং পুলে স্না সাঁতারের পর অস্বস্তি বাড়লে, বুঝতে হবে সমস্যা জলেই।

সমাধান কী?

· সমস্যা যখন ক্লোরিনে তখন ত্বকেই বর্ম তৈরি করতে পারেন। সুইমিং পুলে নামার আগে স্নান করে ভাল করে জল নিরোধী ময়েশ্চারাইজ়ার মাখুন। ব্যবহার করতে পারেন ত্বক-বান্ধব তেলও। তৈলাক্ত ত্বকে ক্লোরিনের রাসায়নিক উপদান সহজে রোমকূপে আটকাবে না।তা ছাড়া, তেল বা ক্রিম থাকলে তা প্রতিরোধক হিসাবেও কাজ করবে।

· সাঁতার বা স্নানের পরে দ্রুত ভাল করে পরিষ্কার জলে স্নান করা জরুরি। স্নানের সময় ক্লোরিন পরিষ্কার করতে পারে এমন বডিওয়াশ, ফেসওয়াশ ব্যবহার করুন। খুব ভাল করে স্নান করতে হবে যাতে ক্লোরিন ধুয়ে যায়।

· স্নানের পর ভাল মানের ময়েশ্চারাইজ়ার এবং বডি লোশন মেখে নিন।

· প্রাথমিক ভাবে এই ধাপগুলি কিছুটা সুরক্ষা দেবে।

সমস্যা এতে না কমলে অবশ্যই ত্বকের রোগের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। তবে শুধু ক্লোরিন নয়, জলাশয় বা পুকুরে বা নদীতে সাঁতার কাটলে বা স্নান করলে জলে থাকা পরজীবী ত্বকের সংস্পর্শে এলে গা হাত-পা চুলকাতে পারে। চিকিৎসকই ত্বকের সমস্যা বুঝে ওষুধ দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement