Celebrity Fitness Tips

সত্তর ছুঁইছুঁই বয়সেও জ্যাকি শ্রফ সারা দিন চনমনে থাকেন! এক সবুজ পানীয়েই লুকিয়ে তাঁর ফিটনেস রহস্য

কোনও অনুষ্ঠান বিতরণীর মঞ্চে হোক বা কোনও ছবির প্রমোশন, সব সময় স্ফূর্তিতে ভরপুর থাকেন জ্যাকি। অভিনেতা এত চনমনে থাকেন কী খেয়ে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬
Share:

জ্যাকি শ্রফ। ছবি: সংগৃহীত।

অভিনেতা জ্যাকি শ্রফের বয়স প্রায় সত্তর ছুঁইছুই। তবুও তিনি ভীষণ ফিট। বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। কোনও অনুষ্ঠান বিতরণীর মঞ্চে হোক বা কোনও ছবির প্রমোশন, সব সময় স্ফূর্তিতে ভরপুর থাকেন জ্যাকি। অভিনেতা এত চনমনে থাকেন কী খেয়ে?

Advertisement

এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, আর পাঁচজনের মতো তাঁর সকালটা ক্যাফিন দিয়ে শুরু হয় না। বদলে তিনি পান করেন এক বিশেষ পানীয়। সবুজ রঙের সেই পানীয় কেবল তাঁকে স্ফূর্তি জোগায় না, তাঁর পেট পরিষ্কার রাখে, প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। রোজ সকালে জ্যাকি গরম জলে পানপাতা ভিজিয়ে সেই জল খান। কখনও কখনও পান পাতার সঙ্গে আমপাতা আর পারিজাত পাতাও মেশান। অভিনেতার মতে, পানীয়টির স্বাদ বেশ তেতো কিন্তু সেটি পুষ্টিগুণে ভরপুর।

শুধু প্রতিরোধ শক্তি বৃদ্ধি করলেই হল না, স্মৃতিশক্তির দিকে নজর রাখা জরুরি। স্মৃতিশক্তি ভাল রাখতে নিয়ম করে ব্রাহ্মী শাক খান জ্যাকি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement