Malaika's Fitness Tips

ফিট থাকতে মলাইকা ভরসা রাখেন ওয়াটার থেরাপিতে! ঘুম থেকে উঠেই চুমুক দেন ৪ পানীয়ে

সম্প্রতি এক সাক্ষাৎকারে মলাইকা বলেছেন রোজ সকালে তিনি নিয়ম করে চারটি ‘জাদু’ পানীয় খান। অভিনেত্রীর মতে তাঁর ছিপছিপে শরীর আর যৌবনের জেল্লার পিছনে রয়েছে এই ওয়াটার থেরাপির কামাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৩:৫২
Share:

যৌবন ধরে রাখতে কোন ‘শট’ খান মলাইকা? ছবি: সংগৃহীত।

তাঁর লাবণ্যে বয়সের গণিত কবেই হার মেনে গিয়েছে। যত দিন যাচ্ছে, ততই যেন মোহময়ী হয়ে উঠছেন মলাইকা অরোরা। তাঁর ছিপছিপে কোমরের গড়ন বহু বলি অভিনেত্রীর কাছেই ঈর্ষণীয়। যে কোনও পোশাকেই আবেদনময়ী মলাইকা। বয়স ৫০ পেরিয়ে গেলেও মলাইকাকে দেখে তা বোঝার উপায় নেই। শরীরচর্চা তো বটেই, মলাইকা নিজের ডায়েট নিয়েও বেশ খুঁতখুতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মলাইকা বলেছেন রোজ সকালে তিনি রোজ নিয়ম করে চারটি ‘জাদু’ লপানীয় খান। অভিনেত্রীর মতে তাঁর ছিপছিপে শরীর আর যৌবনের জেল্লার পিছনে রয়েছে এই ওয়াটার থেরাপির কামাল।

Advertisement

রোগপ্রতিরোধে শট: কোভিডের সময় থেকেই নিজের রোগপ্রতিরোধ শক্তি বৃদ্ধি করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন মলাইকা। তবে এ ব্যাপারে বাজারের কোনও পানীয় নয়, ঘরোয়া পানীয়ের উপরেই ভরসা রাখেন তিনি। আদা, কাঁচা হলুদ, পুদিনাপাতা, তুলসীপাতা, ভেজানো চিয়াবীজ একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে তার সঙ্গে জল মিশিয়ে খান মলাইকা। অভিনেত্রীর মতে, এই পানীয়ের স্বাদ বৃদ্ধি করতে তিনি মধু মিশিয়ে খান মাঝে মাঝে।

হজম করার শট: শরীর চাঙ্গা রাখতে হজমশক্তি ভাল রাখা ভীষণ দরকার। ভাল হজমের জন্য মলাইকা এক চামচ করে জোয়ান, জিরে, মৌরি আর মেথি এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখেন। সকালে উঠে ওই জল মিনিট পাঁচেক ফুটিয়ে তার পর ছেঁকে লেবু মিশিয়ে খান। মলাইকার মতে এই পানীয় সকালে খালি পেটে কিংবা রাতে খাওয়ার পরেও খাওয়া যেতে পারে।

Advertisement

জেল্লা বাড়ানোর শট: মলাইকার মতে তিনি যে এখনও যৌবন ধরে রেখেছেন তার পিছনে অবদান রয়েছে এই ‘গ্লো শটের’। সকাল সকাল জলে অ্যালোভেরা জেল মিশিয়ে খান তিনি। কখনও কখনও এর মধ্যে ভেজানো চিয়াবীজ বা ভেজানো তুলসীবীজও মিশিয়ে দেন তিনি।

সবুজ শট: শরীরচর্চার সময় শরীর চাঙ্গা রাখতে সবুজ পানীয়ে চুমুক দেন নায়িকা। শসা, সেলেরি পাতা আর সবুজ আপেল একসঙ্গে মিশিয়ে পানীয় বানিয়ে খান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement