Knee Pain

কিছুতেই কমছে হাঁটুর যন্ত্রণা? ৫ ভুল অজান্তেই ব্যথা বাড়িয়ে দিচ্ছে, সতর্ক না হলে বাড়বে ভোগান্তি

রোজের জীবনযাপনে কিছু অনিয়মের কারণেই মূলত কাহিল হয়ে পড়ে হাঁটু। তার মধ্যে অন্যতম খাওয়াদাওয়ায় কোনও নিয়ম না মানা। বাইরের খাবার খাওয়ার প্রতি ঝোঁক অনেকটাই দায়ী এর জন্য। তবে রোজের কিছু অনিয়মে অজান্তেই বেড়ে যায় হাঁটুর যন্ত্রণা। হাঁটুর ব্যথা থাকলে কোন কোন কাজ একেবারে বন্ধ করতে হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২০:৩৮
Share:

অজান্তেই বাড়ছে হাঁটুর ব্যথা। ছবি: সংগৃহীত।

হাঁটুর ব্যথা নিয়ে ভুগছেন বহু মানুষ। বয়স বাড়লে ব্যথা বাড়ে। তবে এখন কম বয়সেও হাঁটুর ব্যথায় ভুগছেন বহু মানুষ। মূলত শরীরচর্চার অভাবেই এই সমস্যাগুলি দেখা দেয়। তা ছাড়া, সারা দিন ধরে অফিসে বসে কাজ করার ফলে চাপ পড়ে হাঁটুর পেশিতে। ৩০ পেরোতে না পেরোতেই হাঁটুর ব্যথায় কাতর অনেকেই। রোজের জীবনযাপনে কিছু অনিয়মের কারণেই মূলত কাহিল হয়ে পড়ে হাঁটু। তার মধ্যে অন্যতম খাওয়াদাওয়ায় কোনও নিয়ম না মানা। বাইরের খাবার খাওয়ার প্রতি ঝোঁক অনেকটাই দায়ী এর জন্য। তবে রোজের কিছু অনিয়মে অজান্তেই বেড়ে যায় হাঁটুর যন্ত্রণা। হাঁটুর ব্যথা থাকলে কোন কোন কাজ একেবারে বন্ধ করতে হবে?

Advertisement

১) হাঁটু মুড়ে বসবেন না, পা ছড়িয়ে বসার অভ্যাস করুন।

২) চিনি, প্রক্রিয়াজাত খাবার, রেড মিট, ট্রান্স ফ্যাট খাওয়া বন্ধ করতে হবে। মদ্যপান করা চলবে না।

Advertisement

৩) ব্যথা বাড়লে মুঠো মুঠো বেদনানাশক ওষুধ খেলে সমস্যা কমবে না। উল্টে বিপদ বাড়বে।

৪) একেবারে শরীরচর্চা করা বন্ধ করা চলবে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিটনেসবিদের নজরদারিতে হালকা ব্যায়াম নিয়মিত করতে হবে।

Advertisement

৫) জুতো বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমন জুতো পরা চলবে না, যাতে হাঁটুর ব্যথা বেড়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement