Kangra Tea

চায়ের পেয়ালায় থাকতে পারে কাংড়া উপত্যকার চা, যা চিনা চায়ের খাস আত্মীয়

২০০৫ সালে সেই চা জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন ট্যাগও পেয়েছে। কাংড়া চা স্বাদে এবং গুণে দার্জিলিং চায়ের মতোই উচ্চমানের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০
Share:

ছবি : সংগৃহীত।

দার্জিলিং চা খেয়েছেন। কিন্তু কাংড়া চা খেয়েছেন কি কখনও? চায়ের দুনিয়ায় এই নাম মোটেই নতুন সংযোজন নয়। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় চায়ের চাষ হচ্ছে ব্রিটিশ জমনা থেকে। ১৮৫০ সালে কাংড়ায় চা চাষ করাতে শুরু করে। আর হিমালয়ের ধৌলাধার পর্বতশ্রেণির কোলে শুরু হয় চিনের ‘ক্যামেলিয়া সাইনেনসিস’ প্রজাতির চা চাষ। ২০০৫ সালে সেই চা জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন ট্যাগও পেয়েছে। কাংড়া চা স্বাদে এবং গুণে দার্জিলিং চায়ের মতোই উচ্চমানের।

Advertisement

বিশেষত্ব কী?

১. স্বাদ

Advertisement

কাংড়া চায়ের প্রধান বৈশিষ্ট্য হলো এর মৃদু ও মিষ্টি স্বাদ। পান করার পর মুখে একটি স্নিগ্ধ মিষ্টি ভাব লেগে থাকে। দার্জিলিং চায়ের মতো এটি খুব বেশি কষটে বা কড়া হয় না। যারা লিকার চায়ে হালকা ও রিফ্রেশিং স্বাদ পছন্দ করেন, তাদের জন্য আদর্শ।২. গন্ধ

কাংড়া চায়ে ভেষজ এবং পাইন গাছের মতো সতেজ সুগন্ধ পাওয়া যায়। অনেক সময় এতে শুকনো ফল বা বাদামেরও মৃদু গন্ধ পেতে পারেন।

৩. গুণ

  • গবেষণায় দেখা গেছে যে, অন্যান্য সাধারণ চায়ের তুলনায় কাংড়া চায়ে ক্যাটেচিন এবং অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
  • এই চা গাছগুলো মূলত চিনের ‘ক্যামেলিয়া সাইনেনসিস’ প্রজাতির। এই বিশেষ জাতের চা কাংড়ার হিমশীতল আবহাওয়ায় অত্যন্ত ধীরে বড় হয়, ফলে এর পাতায় পুষ্টিগুণ ও সুগন্ধ থাকে বেশি।
  • হিমালয়ের পাদদেশে ধৌলাধার পর্বতশ্রেণীর কোলে তুষার-শীতল পরিষ্কার বাতাসে এই চা উৎপাদিত হয়। এই উচ্চতায় চা গাছে পোকা ধরার ঝুঁকি কম। তাই কীটনাশকের ব্যবহারও তেমন হয় না।

৪. দার্জিলিং চায়ের সঙ্গে তফাত

দার্জিলিং চাকে বলা হয় চায়ের দুনিয়ার শ্যাম্পেন। বর্ণে এবং গন্ধে তার শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে দার্জিলিংয়ের চায়ে সুগন্ধের সঙ্গে সামান্য কড়া ভাব থাকে। কাংড়া উপত্যকার চায়ের গন্ধ দার্জিলিংয়ের মতো না হলেও এতে একটি প্রাকৃতিক মিঠে গন্ধ থাকে, যা অনেকেই পছন্দ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement