Accident in Kandi

কান্দিতে দুরন্ত গতিতে ছুটে এসে মাটির ঘরে ঢাকা বালি-বোঝাই ডাম্পারের! দেওয়াল চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত এক

কান্দি-বহরমপুর রাজ্য সড়কের পাশে ওই বাড়িটিতে যখন ধাক্কা দেয় ডাম্পার, তখন পরিবারের সদস্যেরা ঘুমিয়ে ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯
Share:

— প্রতীকী চিত্র।

রাতের নিস্তব্ধতা চিরে ধেয়ে আসছিল ঘাতক ডাম্পার। কিছু বুঝে ওঠার আগেই জোরালো আওয়াজ আর চারদিকে ধুলোর মেঘ। মুর্শিদাবাদের কান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বালি-বোঝাই একটি ডাম্পার রাস্তার ধারে একটি বাড়িতে ধাক্কা মারে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় মাটির দেওয়াল ভেঙে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় আস্ত একটি ঘর। ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম অবস্থায় আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি-বহরমপুর রাজ্য সড়কের পাশে ওই বাড়িটিতে যখন ধাক্কা দেয় ডাম্পার, তখন পরিবারের সদস্যেরা ঘুমিয়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বালি-বোঝাই ডাম্পারটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিকট শব্দ শুনে প্রতিবেশী এবং স্থানীয়েরা উদ্ধারকাজে নামেন। ধ্বংসস্তূপ সরিয়ে দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে। বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সড়কে ডাম্পারের লাগামহীন দৌরাত্ম্য নিত্যদিনের ঘটনা। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কান্দি থানার পুলিশ। ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement