tips for mental peace

শরীরে লুকোনো বোতাম টিপলেই হবে ‘স্ট্রেস’ মুক্তি! সঠিক কৌশল জানলে তবেই হবে কাজ

মানসিক চাপের কারণে বাড়তে থাকে অনিদ্রাজনিত সমস্যা। জানেন কি, শরীরেই লুকিয়ে আছে স্ট্রেস-মুক্ত হওয়ার বোতাম। এর নাম হল ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ুকে সক্রিয় করতে পারলেই মানসিক চাপ কমে যাবে। তবে জানতে হবে সঠিক কৌশল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮
Share:

শরীরেই লুকোনো আছে মানসিক চাপ কমানোর বোতাম। ছবি: সংগৃহীত।

ঘরে-বাইরে বাড়তে থাকা কাজের চাপ, উদ্বেগজনিত সমস্যা নতুন নয়। সরকারি-বেসরকারি যেমন সংস্থাতেই কাজ করুন না কেন, মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যেতে হয় কমবেশি সকলকেই। যার প্রভাব পড়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর। শারীরিক অন্যান্য জটিলতার মতো মানসিক সমস্যা চোখে দেখা যায় না বলে তা নিয়ে খুব একটা মাথা ঘামান না অনেকে। কিন্তু এই চাপ বাড়তে থাকলে তার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনেও। বাড়তে থাকে অনিদ্রাজনিত সমস্যা। জানেন কি, শরীরেই লুকিয়ে আছে স্ট্রেস-মুক্ত হওয়ার বোতাম। এর নাম হল ভেগাস স্নায়ু।

Advertisement

ভেগাস স্নায়ুকে সক্রিয় করতে পারলেই মানসিক চাপ কমে যাবে। তবে জানতে হবে সঠিক কৌশল।

৪-৪-৮ পদ্ধতি: শ্বাসের ব্যায়াম কিন্তু মানসিক চাপ দূর করার সেরা হাতিয়ার হতে পারে। এ ক্ষেত্রে ধীরে ধীরে শ্বাস নিয়ে আরও ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। প্রথমে ১, ২, ৩, ৪ গুণে শ্বাস নিন, তার পর ১, ২, ৩, ৪ গুণে শ্বাস ধরে রাখুন। শেষে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ গুণে শ্বাস ছাড়তে থাকুন। এই ব্যায়াম ৫ থেকে ১০ মিনিট করলেই মন অনেকটা শান্ত হবে।

Advertisement

গলার ব্যবহার: গলার সাহায্যেও ভেগাস স্নায়ুকে সক্রিয় করা সম্ভব। এর জন্য গুনগুন করে গান গাইতে পারেন কিংবা কানে আঙুল দিয়ে ‘ওঁ’ শব্দ বার করুন।

ঠান্ডা জলের ব্যবহার: ভেগাস স্নায়ুকে উদ্দীপিত করতে ঠান্ডা জল দারুণ কাজ করে। এ ক্ষেত্রে কখনও খুব বেশি চিন্তা হলে, মেজাজ হারিয়ে ফেললে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন। এ ছাড়া ফ্রিজ থেকে বরফ বা আইস প্যাক বার করে হাতের উপর কিছু ক্ষণ রাখলেও মন শান্ত হয়, মস্তিষ্ক সঙ্কেত দিয়ে মাথা ঠান্ডা রাখতে বলে। অনেকের মানসিক চাপের কারণে রাতে ঘুম হয় না, সে ক্ষেত্রে রাতে ঘুমোনোর আগে ঠান্ডা জলে স্নান করলে কিন্তু দারুণ উপকার পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement