Viparita Karani Benefits

প্রতি দিন নিয়ম করে বিপরীত করণী করেন অভিনেত্রী বিদ্যা মালভারে! কী লাভ হয়, কারা করবেন না?

অভিনেত্রী অভিনেত্রী বিদ্যা মালভারে সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা গিয়েছে তিনি বিপরীত করণী বা লেগ আপ দ্য ওয়াল পোজ় অভ্যাস করছেন। অভিনেত্রী জানিয়েছেন, রোজ যোগাসনের শেষে ১৫ মিনিট করে তিনি এই ব্যায়াম করেন। কী কী লাভ হয় এই ব্যায়াম করলে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৮:০৬
Share:

বিদ্যা মালভারে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুস্থ থাকতে হলে কেবল ডায়েট করলেই হবে না, সঙ্গে নিয়ম করে শরীরচর্চাও জরুরি, এমনটাই মনে করেন মডেল ও অভিনেত্রী বিদ্যা মালভারে। ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা গিয়েছে তিনি বিপরীত করণী বা লেগ আপ দ্য ওয়াল পোজ় অভ্যাস করছেন। অভিনেত্রী জানিয়েছেন, রোজ যোগাসনের শেষে ১৫ মিনিট করে তিনি এই ব্যায়াম করেন। কী কী লাভ হয় এই ব্যায়াম করলে?

Advertisement

স্নায়ু শক্তিশালী করে তুলতে এই আসনের জুড়ি মেলা ভার। গোটা দেহে রক্ত চলাচল করতেও বিশেষ সহায়তা করে এই আসন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, ঘাড়-গলার পেশি মজবুত করতে, হজমে সহায়তা করে বিপরীত করণী মুদ্রা। অনিদ্রার সমস্যা দূর করতেও এই ব্যায়াম দারুণ উপকারী। কোমরের ব্যাথা দূর করতেও এই আসনের জুড়ি নেই।

কী ভাবে অভ্যাস করবেন এই যোগাসন?

Advertisement

প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এ বার দু’পা একত্রে সোজা করে মাটি থেকে উপরে তোলার চেষ্টা করুন। হাতে ভর দিয়ে কোমর ধীরে ধীরে উপর দিকে তুলতে চেষ্টা করুন। শরীরের অবস্থান অনেকটা সর্বাঙ্গাসনের মতো হবে। কিন্তু বিপরীত করণীতে পায়ের অবস্থান ৯০ ডিগ্রিতে থাকে না। বরং মাথার দিকে সামান্য হেলিয়ে রাখাই দস্তুর। খেয়াল রাখতে হবে এই আসন অভ্যাস করার সময়ে শ্বাস-প্রশ্বাস যেন স্বাভাবিক অবস্থায় থাকে। চোখের সঙ্গে পায়ের বুড়ো আঙুলের যেন কোনাকুনি সংযোগ তৈরি হয়। একেবারে অভ্যাস না থাকলে দেওয়ালের সাহায্যেও এই আসন করা যায়। সে ক্ষেত্রে কোমর থেকে পা উপর দিকে তুলে দেওয়ালে রাখতে হবে। দেওয়ালের সাহায্যে বিপরীত করণী অভ্যাস করার সময়ে খেয়াল রাখতে হবে, পা, কোমর এবং দেহের অবস্থান যেন ইংরেজি ‘এল’ অক্ষরের মতো হয়। এই আসন প্রথমে ১ মিনিট থেকে শুরু করে ধীরে ধীরে সময় বাড়ান।

কারা সতর্ক থাকবেন?

উচ্চ রক্তচাপ, গ্লকোমা, মেরুদণ্ডের সমস্যা থাকলে এই ব্যায়াম করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। পায়ে বা কোমরে কোনও রকম সমস্যা বা প্রদাহ হলেও সতর্ক থাকুন। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় বা ঋতুচক্রের সময় এই ব্যায়াম না করাই ভাল। বিপরীত করণী আসন করার অন্তত ঘণ্টা ছয়েক আগে খাবার খাওয়া প্রয়োজন। পেটভর্তি থাকলে কোনও ভাবে এই আসন করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement