Mantra Chanting Astrology

সফলতার পথে একের পর এক বাধা এসেই চলেছে? চারটি মন্ত্রের যে কোনও একটি নিয়মিত পালনে জীবন এগোবে সহজ ছন্দে

শাস্ত্রমতে, চার মন্ত্রের মধ্যে যে কোনও একটিও যদি প্রতি দিন নিষ্ঠাভরে পাঠ করা যায় তা হলে জীবনে দারুণ উন্নতি লাভ হয়। সফলতা প্রাপ্তিতে সুবিধা হয়। কোন কোন মন্ত্রের কথা বলা হচ্ছে, জেনে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:২৭
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

মন্ত্রোচ্চারণের গুণাগুণ অনেক। হিন্দু ধর্মে বিভিন্ন মন্ত্রপাঠের নানা উপকারিতা রয়েছে। শাস্ত্রমতে, মন্ত্রপাঠকে যদি দৈনন্দিন জীবনের অঙ্গ করে নেওয়া যায়, তা হলে জীবনে সহজেই উন্নতি লাভ করা সম্ভব। সফলতার পথে আসা সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতেও সুবিধা হয়। কারণ, প্রভুর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে। এরই সঙ্গে আমাদের মনও শান্ত হয়। শাস্ত্রমতে, চার মন্ত্রের মধ্যে যে কোনও একটিও যদি প্রতি দিন নিষ্ঠাভরে পাঠ করা যায় তা হলে জীবনে দারুণ উন্নতি লাভ হয়। সফলতা প্রাপ্তিতে সুবিধা হয়। কোন কোন মন্ত্রের কথা বলা হচ্ছে, জেনে নিন।

Advertisement

সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে কোন মন্ত্রগুলি জপ করবেন?

১. ওম নমঃ শিবায়: ভোলেবাবার ভক্তেরা প্রতি দিন এই মন্ত্রটি পাঠ করতে পারেন। এতে শিবের কৃপা লাভ করা যায়। মহাদেবের আশীর্বাদে সাহস ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যে কোনও জটিল সিদ্ধান্তও সহজে নেওয়া যায়।

Advertisement

২. ওম হনুমতে নমঃ: বজরংবলীর এই মন্ত্র নিয়মিত পাঠ করলে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যে কোনও ঝুঁকিপূর্ণ কাজও সহজে করে ফেলা যায়।

৩. ওম গণ গণপতয়ে নমঃ: প্রভু গণেশের এই মন্ত্রটি জপ করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সমৃদ্ধি লাভ হয়। জ্ঞান বৃদ্ধি পায়। আয়ের পথও প্রশস্ত হয়। জীবনে চলার পথে আসে নানা বাধা থেকে রেহাই মেলে।

৪. ওম শ্রীং হ্রীং ক্লীং মহালক্ষ্যে নমঃ: দেবী লক্ষ্মীর এই মন্ত্র নিয়মিত পাঠে অর্থ এবং সফলতাকে নিজের দিকে আকৃষ্ট করা যায়। মন্ত্রটি উচ্চারণ করলে সারা দিন প্রাণোচ্ছল থাকা যায়। একাগ্রতা বৃদ্ধি পায়। মনও শান্ত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement