Betel Leaf Benefits

কেবল মুখশুদ্ধি নয়, ভাগ্যের ভোল বদলাতেও কার্যকরী পানপাতা! চার টোটকায় প্রশস্ত হবে অর্থাগমের পথ

পরিচিত গণ্ডির বাইরেও পানের নানা ব্যবহার রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে পানপাতা অত্যন্ত উপকারী।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:৩০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মের প্রায় সব পুজোতেই পান কাজে লাগে। পান ছাড়া পুজো যেন সম্পূর্ণ হয় না। যে কোনও শুভ কাজেই পান ব্যবহার করা হয়। এ ছাড়া মুখশুদ্ধি হিসাবেও পানের জুড়ি মেলা ভার। কারও রোজকার সঙ্গী পান, আবার কেউ মাঝেমধ্যে শখে পান খেয়ে থাকেন। তবে পরিচিত গণ্ডির বাইরেও পানের নানা ব্যবহার রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে পানপাতা অত্যন্ত উপকারী। পানপাতা দিয়ে বিশেষ কিছু টোটকা করলে সহজেই ধনী হয়ে ওঠা যায়। যাঁদের টাকাপয়সা নিয়ে সমস্যা চলছে, তাঁরা পান দিয়ে বিশেষ চার টোটকা পালন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

Advertisement

টোটকা:

১) শত্রুদের কুনজরের কারণে ঘরে টাকা আসা একেবারেই বন্ধ হয়ে গেলে যে কোনও সপ্তাহের শনিবার একটা পানপাতা নিয়ে ঠাকুরের আসনে রেখে দিলেই রাতারাতি এই সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাওয়া যাবে।

Advertisement

২) কাজকর্মে ব্যাঘাত আসতে শুরু করলেও টাকাপয়সার সমস্যা সৃষ্টি হয়। সে ক্ষেত্রে বাড়ির আশপাশে থাকা নিমগাছের নীচে একটা পান রেখে সেটির উপর সাতটা লবঙ্গ রেখে বাড়ি চলে আসুন। এই উপায়টি সপ্তাহের যে কোনও দিনই করা যেতে পারে।

৩) অনেক ক্ষেত্রে রোগের চিকিৎসার পিছনেও প্রচুর অর্থ খরচ হয়ে যায়। সে ক্ষেত্রে বাড়ির প্রধান দরজায় পান আর লবঙ্গ ঝুলিয়ে রাখুন। এর ফলে উক্ত ব্যক্তি সুস্থ হতে শুরু করবেন এবং টাকাপয়সাও হাতে থাকবে।

৪) বাড়ির উপর কারও কুদৃষ্টি পড়লেও আর্থিক ক্ষেত্রের অবনতি ঘটে। সে ক্ষেত্রে বাড়ির ছাদে একটা পানের উপর সুপারি এবং সিঁদুর দিয়ে রেখে আসুন। দেখবেন কুদৃষ্টি কেটে গিয়ে অর্থাগম হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement