বহু বাড়িতেই গৃহসজ্জায় কাচের জিনিসপত্র ব্যবহার করা হয়।
বাজারে কাচের হরেক রকম জিনিস পাওয়া যায়। সেগুলি দেখতেও সুন্দর হয়। আর নিম্ন মধ্যবিত্তেরাও
তা অনায়াসেই কিনতে পারেন। কারণ, দামের দিক থেকে তা প্রায় সকলের জন্যই সহজলভ্য হয়।
তবে দেখতে সুন্দর আর দামে কম হলেই সব জিনিস দিয়ে ঘর সাজানো যায় না। সেগুলি
ঘরে রাখার ক্ষেত্রে বিশেষ কিছু বাস্তুসম্মত নিয়ম মেনে চলা জরুরি। কাচের জিনিস সে সকল
জিনিসের মধ্যে একটি। বাড়িতে কাচের জিনিস নির্দিষ্ট দিকে রাখতে হয়। না হলে অশুভ
শক্তি আমাদের গ্রাস করে। কী কী নিয়ম মেনে চলা জরুরি, জেনে নিন।
বাড়িতে কাচের জিনিস রাখার ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায়
রাখবেন?
- বাস্তুমতে কাচের শোপিস বা গৃহসজ্জার যে কোনও কাচের তৈরি
জিনিস রাখার জন্য উপযুক্ত দিক হল পূর্ব। এ দিকে কাচের জিনিস রাখলে বাড়ির
সুখশান্তি বজায় থাকে। বাড়িতে পজ়িটিভ শক্তির প্রবাহ বজায় থাকে।
- বাড়ির উত্তর দিকেও কাচের জিনিস রাখা যেতে পারে। এর ফলে
বাড়িতে ধনসম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকে। পরিবারের
সদস্যরা নতুন আয়ের উৎসের সন্ধান পান এবং চাকরি পাওয়ারও সম্ভাবনা দেখা যায়।
- বাস্তুশাস্ত্র মতে, বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিক কাচের
জিনিস রাখার জন্য শুভ নয়। এর ফলে পারিবারিক সম্পর্কে টানাপড়েন তৈরি হয়, গৃহের
সুখশান্তি নষ্ট হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
- কাচের জিনিসে ফাটল বা চিড় ধরলে সেগুলি বাড়িতে জমিয়ে রাখা
যাবে না। এতে বাস্তুর মারাত্মক ক্ষতি হয়ে যায়। এমনটা হলে তৎক্ষণাৎ সেই কাচের
বস্তুকে বাড়ির বাইরে বার করে দিতে হবে।
- কাচের তৈরি কোনও তীক্ষ্ণ ধারযুক্ত জিনিস বাড়িতে না রাখাই
ভাল বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।