Almond

ধনবান হওয়ার জন্য প্রতি দিন খুব সামান্য হলেও মুখে দিন এই খাবারটি

অর্থ ছাড়া জীবনের বেশির ভাগ স্বপ্নই অপূর্ণ থাকে। অর্থ-ই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অনেকেই রয়েছেন যাঁরা অর্থের অভাবে দিন কাটান।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ০৭:০৪
Share:

প্রতীকী চিত্র।

ধনবৃদ্ধি করতে আমরা সকলেই চাই। স্বাভাবিক জীবন যাপন করার জন্য যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু কামনা করায় কোনও অন্যায় নেই। জীবনে চলার পথে স্বচ্ছল ভাবে থাকতে কত কিছু আমরা করে থাকি। নানা উপায় অবলম্বন করি যাতে অর্থ বৃদ্ধি পায়। শুধুমাত্র জীবনে চলার মতো অর্থ থাকলেই চলবে না, সঞ্চয় করার প্রয়োজনও রয়েছে।

Advertisement

অর্থ ছাড়া জীবনের বেশির ভাগ স্বপ্নই অপূর্ণ থাকে। অর্থ-ই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অনেকেই রয়েছেন যাঁরা অর্থের অভাবে দিন কাটান। তাঁরা খুঁজেই পান না কোন পথে কী ভাবে অর্থ বৃদ্ধি করতে হবে। পরিশ্রম করতেই হবে এতে কোনও সন্দেহ নেই। তবে এর সঙ্গে অর্থ বৃদ্ধি করার নানা উপায় রয়েছে যা সঠিক ভাবে সঠিক নিয়মে করতে পারলে উপকার অবশ্যই পাওয়া যায়। এমন দু’টি জিনিস রয়েছে তা যদি মুখে দেওয়া যায় তা হলে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য আসবে। এটি খুব সামান্য পরিমাণে প্রতি দিন মুখে দিলেই চলবে।

দেখে নিই জিনিসটি কী—

Advertisement

কাজু বাদাম বা আমন্ড— খুব সামান্য পরিমাণে এই দু’টি জিনিস যদি প্রতি দিন মুখে দেওয়া যায় তা হলে খুব ভাল ফল পাওয়া যায়। এই জিনিসের তৈরি খাবার খেলেও হবে।

এর ফলাফল

Advertisement

এই জিনিস প্রতি দিন মুখে দিলে সৌভাগ্য বৃদ্ধি পাবে, দারিদ্র কেটে যাবে এবং স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement