February Solar Eclipse Date and Time

শিব-পার্বতীর বিয়ের তিথির পরই বছরের প্রথম সূর্যগ্রহণ! ভারতের আকাশে কি সেই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে?

ফেব্রুয়ারিতেই ঘটতে চলেছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। কবে ঘটতে চলেছে সেই মহাজাগতিক ঘটনা, জেনে নিন দিনক্ষণ। ভারতের আকাশে দেখা যাবে কি না সেই হদিসও দেওয়া থাকল।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। বলয়গ্রাস দেখা যাবে কেবলমাত্র অ্যান্টার্কটিকা থেকে। আংশিক গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ দিক থেকে। দক্ষিণ আফ্রিকা, মাদাগাজ়কার এবং মোজ়াম্বিকের আকাশেও এই গ্রহণ দৃশ্যমান হবে।

Advertisement

পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণকালে সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিকগ্রাস সূর্যগ্রহণ, বলয়াকারগ্রাস সূর্যগ্রহণ)।

ভারতীয় সময় অনুযায়ী:

Advertisement

গ্রহণস্পর্শ: দুপুর ৩টে ২৭ মিনিট।

বলয়গ্রাস আরম্ভ: বিকেল ৫টা ১৮ মিনিট।

অমান্ত সন্ধ্যা: বিকেল ৫টা ৩২ মিনিট।

গ্রহণ মধ্য: বিকেল ৫টা ৪২ মিনিট।

বলয়গ্রাসের সমাপ্তি: সন্ধ্যা ৬টা ৬ মিনিট।

গ্রহণমোক্ষ: সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট।

গ্রহণকালে গ্রহের অবস্থান:

মিথুন রাশিতে অবস্থান বৃহস্পতির, সিংহ রাশিতে কেতু , মকর রাশিতে অবস্থান করবে মঙ্গল, কুম্ভ রাশিতে একত্রে অবস্থান করবে রাহু, সূর্য, চন্দ্র এবং বুধ, মীন রাশিতে অবস্থান করবে শনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement