Maha Shivratri Special

জীবনের জট থেকে মিলবে মুক্তি, সাহায্য করবেন শিবশম্ভু! মহাশিবরাত্রি থেকে তিন রাশির ভাগ্যে দেখা যাবে বড় বদল

শাস্ত্র জানাচ্ছে, চলতি বছরের শিবরাত্রি থেকে তিন রাশির ব্যক্তিদের ভাগ্য বদলাতে চলেছে। এঁরা মহাদেবের কৃপা লাভ করবেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মহাদেবের মন জয় করা কোনও বিশেষ কঠিন কাজ নয়। নিষ্ঠাভরে তাঁকে ডাকলেই তিনি দু’হাত ভরে আশীর্বাদ করেন। ভক্তের জীবনের সব দুঃখ নাশ করে দেন মহাদেব। শিবরাত্রি তিথিতে মহাদেবের উপাসনার খুব ভাল ফল লাভ করা যায়। শাস্ত্র জানাচ্ছে, চলতি বছরের শিবরাত্রি থেকে তিন রাশির ব্যক্তিদের ভাগ্য বদলাতে চলেছে। এঁরা মহাদেবের কৃপা লাভ করবেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন তিন রাশি রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন তিন রাশির ব্যক্তিরা এই বছর শিবরাত্রিতে মহাদেবের কৃপা লাভ করবেন?

সিংহ: সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকারা এই বছর মহাশিবরাত্রিতে ভোলেবাবার কৃপা লাভ করবেন। শিবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে শত্রুরা দূর হবেন। যাঁরা আপনার সঙ্গে খারাপ কিছু করতে চান, তাঁরা তাঁদের কাজে সফল হবেন না। রক্ষা করবেন স্বয়ং ভোলেবাবা। কর্মক্ষেত্রে আপনারা আপনাদের যোগ্য সম্মান ও কাজের মর্যাদা পাবেন। দুঃখ নাশ হবে।

Advertisement

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারা শিবের বর লাভ করবেন। কোনও মন ভাল করা খবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সকল কুম্ভ জাতক-জাতিকা বহু দিন ধরে কোনও কিছু পাওয়ার লক্ষ্যে পরিশ্রম করে চলেছেন, শিবরাত্রির পর তাঁরা সেই লক্ষ্য পূরণে সফল হবেন বলে মনে করা হচ্ছে। পদোন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে অশান্তি কেটে গিয়ে সুখের সময় শুরু হবে।

মীন: শনির সাড়েসাতির কবলে থাকলেও শিবের কৃপায় মীন জাতক-জাতিকারা সেটির প্রভাব থেকে অনকটাই রেহাই পাবেন। বদলে শুরু হবে সুখের সময়। সাড়েসাতির প্রভাবে এঁদের জীবনে সৃষ্টি হওয়া জটগুলি থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে। কারণ শিবের আশীর্বাদ এঁদের সঙ্গে থাকবে। আটকে থাকা কাজগুলিও হয়ে যাবে। শিবরাত্রির পর থেকে জীবন পুরোপুরি সহজ না হলেও, কিছু ক্ষেত্রে শান্তি পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement