Akshaya Tritiya 2026

অক্ষয় তৃতীয়ায় করা নিষেধ পাঁচ ‘খারাপ’ কাজ, অন্যথায় গৃহত্যাগ করেন দেবী লক্ষ্মী! বাড়ি ভরে ওঠে অশুভ শক্তিতে

নানা শুভ বিষয় জড়িয়ে রয়েছে অক্ষয় তৃতীয়ার সঙ্গে। তাই বিশেষ কিছু কাজ রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিন করা অনুচিত।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:০৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

‘অক্ষয়’ শব্দের অর্থ হল যার ক্ষয় নেই। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া হিসাবে পালন করা হয়। নানা শুভ বিষয় জড়িয়ে রয়েছে অক্ষয় তৃতীয়ার সঙ্গে। তাই বিশেষ কিছু কাজ রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিন করা অনুচিত। অন্যথায় ঘটে অমঙ্গল। পবিত্র এই তিথিতে কোন কাজগুলি করবেন না, জেনে নিন।

Advertisement

অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি করা অনুচিত?

  • কারও সম্বন্ধে খারাপ কথা বলা উচিত নয় এই দিন। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কাউকে নিয়ে সমালোচনা করা, কারও সঙ্গে খারাপ ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। কাউকে অসম্মানও করা যাবে না।
Advertisement
  • অক্ষয় তৃতীয়ার দিনটিকে সমৃদ্ধির দিন মনে করা হয়। এই দিন তাই বাজে খরচ করা উচিত নয়। বিনিয়োগ বা কোনও সম্পত্তি, গয়না কেনার জন্য খরচ করা হলে আলাদা ব্যাপার। কিন্তু খুচখাচ খরচ এই দিন যতটা সম্ভব না করাই উচিত।
  • বিশেষ এই দিনে কোনও রকম নেশা করাও অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। নেশাজাতীয় দ্রব্য থেকে এই দিন দূরত্ব বজায় রেখে চলুন।
Advertisement
  • অক্ষয় তৃতীয়ার দিন ঘরবাড়ি পরিষ্কার এবং গুছিয়ে রাখা বাঞ্ছনীয়। এই দিন ঘর-বাড়ি অপরিষ্কার রাখলে রুষ্ট হন লক্ষ্মীদেবী। ঘর ছেড়ে চলে যান।
  • পবিত্র এই দিনে ঝগড়া-অশান্তি করাও অনুচিত। এই দিন বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখতে হবে। অন্যথায় নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে বাড়ির লক্ষ্মীশ্রী নষ্ট হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement