Astro Tips

অতি সাধারণ এক জিনিস বৈশাখে দান করলে অসাধারণ ফলপ্রাপ্তি হয়! নববর্ষ শুভ করতে প্রথম মাসে আর কী করবেন?

বৈশাখ মাসে যে কোনও শুভ কাজ সম্পন্ন করার নানা দিনক্ষণ রয়েছে। শাস্ত্রমতে, বৈশাখ মাস জুড়ে বিশেষ কিছু উপায় পালন করলে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১০:০৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রমতে, সূর্য মেষ রাশিতে গমন করলে সূচনা হয় বাংলা নতুন বছরের। চলতি বছর ১৫ এপ্রিল, বুধবার থেকে শুরু হচ্ছে নতুন বাংলা সন ১৪৩৩। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। শাস্ত্রমতে, এটি একটি শুভ মাস। বৈশাখ মাসে যে কোনও শুভ কাজ সম্পন্ন করার নানা দিনক্ষণ রয়েছে। শাস্ত্রমতে, বৈশাখ মাস জুড়ে বিশেষ কিছু উপায় পালন করলে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

বৈশাখ মাসের উপায়:

  • প্রতি দিন সকালে তুলসীগাছে জল দিন এবং সন্ধ্যাবেলা তুলসীগাছের গোড়ায় প্রদীপ জ্বালুন।
Advertisement
  • বৈশাখের শুক্রবার করে বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর আরাধনা করুন। বিষ্ণুকে মধু এবং তুলসীপাতা দিন। লক্ষ্মীদেবীকে কিন্তু তুলসীপাতা দেওয়া যাবে না।
  • সোমবার করে শিবলিঙ্গে গঙ্গাজল এবং কালো তিল নিবেদন করুন। এর ফলে জীবন থেকে সমস্ত বিপদ কেটে যাবে।
Advertisement
  • বৈশাখের প্রতি রবিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করুন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
  • বাংলা বছরের প্রথম মাসে গঙ্গাস্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে বাড়ির কাছে গঙ্গা না থাকলে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিলেও উপকার পাবেন।
  • তপ্ত বৈশাখে জল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই মাসে সুযোগ-সুবিধা বুঝে জল দান করুন। যে কোনও অবস্থায় কেউ যদি আপনার কাছে জল চায় তা হলে না বলা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement