Open Kitchen Vastu Tips

বাড়িতে উন্মুক্ত রান্নাঘর তৈরি করেছেন? সঠিক নিয়ম মানছেন তো? বাস্তুর সামান্য ভুলে সংসারে নামতে পারে অশুভ ছায়া

বর্তমানে গৃহসজ্জায় আধুনিকতার পরশ আনতে অনেকেই ‘ওপেন কিচেন’ অর্থাৎ উন্মুক্ত রান্নাঘর তৈরি করেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই রান্নাঘরের সঠিক অবস্থান এবং সাজসজ্জা পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১১:৫১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়ির ভিতর আধুনিকতার ছাপ আনতে অনেকেই চার দেওয়ালবিহীন রান্নাঘর অর্থাৎ ‘ওপেন কিচেন’ তৈরি করেন। এই উন্মুক্ত রান্নাঘর দেখতে যেমন আকর্ষণীয়, ঠিক তেমনই অন্দরমহলকে কেতাদুরস্ত করে তোলে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, উন্মুক্ত রান্নাঘর তৈরি করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন। বাস্তু নিয়ম পালন না করে উন্মুক্ত রান্নাঘর নির্মাণ করলে তা সংসারে বয়ে আনে ঘোর অশান্তি, পরিবারের সদস্যেরা ব্যক্তিজীবনে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। এর প্রভাব পড়তে পারে পেশাজীবনেও। বাস্তুশাস্ত্র অনুসারে, ওপেন কিচেন তৈরির সময় কী কী নিয়ম পালন করা আবশ্যিক, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement
  • বাড়ির দক্ষিণ-পূর্ব দিক উন্মুক্ত রান্নাঘর তৈরি করা যেতে পারে। এই কোণটিকে অগ্নিকোণ বলা হয়। দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘর নির্মাণ করা সম্ভব না হলে পূর্ব অথবা দক্ষিণ দিকেও তৈরি করা যেতে পারে। মনে করা হয়, এই দিকগুলি ইতিবাচক শক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। বাস্তু না মেনে ভুল দিকে রান্নাঘর তৈরি করা হলে তার ফলে পরিবারের সদস্যদের উপর চাপ তৈরি হয়। এমনকি, সম্পর্কের ক্ষেত্রেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
  • উন্মুক্ত রান্নাঘর সকলের চোখের সামনে থাকে বলে তার রঙের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া বাধ্যতামূলক। সাদা, সোনালি, হলুদ বা নীল রং করা যেতে পারে। কালো বা যে কোনও গাঢ় রং এড়িয়ে চলতে হবে। বাস্তু অনুসারে, এই রংগুলি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
Advertisement
  • উন্মুক্ত রান্নাঘরে তাক তৈরি করতে চাইলে সঠিক দিক মেনে চলাই ভাল। বাস্তুশাস্ত্র মতে, উন্মুক্ত রান্নাঘরের দক্ষিণ এবং পশ্চিম দিকের দেওয়ালে তাক তৈরি করা শুভ। তাকগুলিতে লাল বা মেরুন রং করতে পারেন। এই তাকগুলিতে দানাশস্য রাখার চেষ্টা করুন। রান্নাঘরের উত্তর দিকে তাক না বানানোই শ্রেয়।
  • বাস্তু অনুসারে, রান্নাঘরের ভিতর ফ্রিজ় থাকলে তা দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম কোণে রাখুন।
  • রান্নাঘরে সিঙ্ক তৈরি করলে তা উত্তর-পূর্ব দিকে নির্মাণ করা শুভ। খেয়াল রাখবেন, রান্নঘরের গ্যাস ওভেন এবং সিঙ্কের মধ্যে যেন নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে। গ্যাস ওভেনের পাশে সিঙ্ক রাখা যাবে না। তার ফলে পরিবারের সদস্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে।
  • খাবার জলের জায়গা বা ‘ফিল্টার’ রান্নাঘরের উত্তর অথবা পূর্ব কোণে রাখুন। এই কোণে সূর্যালোক সবার আগে পৌঁছোয়। তার ফলে জল জীবাণুমুক্ত থাকে এবং বাস্তুমতে, তা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
  • বাস্তুশাস্ত্র অনুযায়ী, উন্মুক্ত রান্নাঘরে মাইক্রোওয়েভ রাখতে চাইলে দক্ষিণ-পূর্ব দিকে রাখতে পারেন। বাস্তু মেনে পূর্ব কোণে চিমনি রাখা শুভ। মিক্সার রাখার উপযুক্ত দিক হল দক্ষিণ-পূর্ব কোণ।
  • উন্মুক্ত রান্নাঘর লাগোয়া ডাইনিং টেবিল তৈরি করতে চাইলে তা উত্তর বা পশ্চিম দিকে রাখা ভাল। এটি আর্থিক উন্নতিতে সাহায্য করে।
  • উন্মুক্ত রান্নাঘরের পিছনের দেওয়ালে একটি বড় মাপের কালো কাপড় ঝুলিয়ে রাখুন। মনে করা হয়, তা পরিবারে সুখ-সমৃদ্ধি ডেকে আনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement