Astro Tips

শনিবার সোনা কিনলে কি সমস্যা হয়? ওই দিন লোহা কেনাবেচা করা কি নিষিদ্ধ? জ্যোতিষীর থেকে জেনে নিন

শনিবার করা উচিত নয় এমন নানা কাজের মধ্যে অন্যতম হল বিশেষ কিছু ধাতু কেনা। সেই ধাতুগুলি শনিবার কেনা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৭:৪৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনিবার নিয়ে বহু মানুষের মনে নানা ভয় কাজ করে। কারণ সেই দিনটির সঙ্গে সম্পর্ক রয়েছে স্বয়ং শনিদেবের। হিন্দু ধর্মে উল্লিখিত রাগী দেবতাদের মধ্যে শনিদেব অন্যতম। শনিবার তাঁর মনবিরোধী কোনও কাজ করলে তিনি রুষ্ট হন। পড়তে হয় তাঁর কুদৃষ্টির কবলে। এর ফলে জীবন বিতৃষ্ণাময় হয়ে ওঠে। শনিবার করা উচিত নয় এমন নানা কাজের মধ্যে অন্যতম হল বিশেষ কিছু ধাতু কেনা। সেই ধাতুগুলি শনিবার কেনা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। অন্যথায় ঘটে অমঙ্গল। তালিকায় কোন কোন ধাতুর কথা বলা রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন ধাতুগুলি শনিবার কেনা নিষেধ?

লোহা: লোহা শনির সঙ্গে সম্পর্কিত। তাই শনিবার দিন লোহা কেনাবেচা করলে শনিদেব কুপিত হন বলে মনে করা হয়। এর ফলে সাংসারিক কলহ বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া কমে যায়। সেই কারণে শনিবার দিন লোহা কেনা উচিত নয়।

Advertisement

সোনা: শাস্ত্রমতে, সোনার সঙ্গে বৃহস্পতি এবং সূর্যের সম্পর্ক রয়েছে। সূর্যের সঙ্গে শনির সম্পর্ক সমস্যাসঙ্কুল। সেই কারণে শনিবার সোনা কিনতে বারণ করেন জ্যোতিষবিদেরা। এই দিন সোনা কিনলে শনির কোপের মুখে পড়তে হয়। এর ফলে জীবনে নানা দিক থেকে সমস্যা দেখা দেয়।

রুপো: রুপোর সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। শাস্ত্রমতে, চাঁদ এবং শনি বিপরীতধর্মী। সেই কারণে শনিবার দিন রুপো কেনাও উচিত নয় বলে মনে করা হচ্ছে। এর ফলে অস্থিরতা বৃদ্ধি পায়। বহু চেষ্টা করেও নিজেকে শান্ত রাখা যায় না। যে কোনও বিষয়ে অধৈর্য হয়ে পড়তে দেখা যায়।

তামা: শনিবার তামা কেনাও উচিত নয়। তামা সূর্যের ধাতু। শনিবার তামা কেনার অর্থ শনিদেবের কোপের শিকার হওয়া। এই কাজে তিনি অসন্তুষ্ট হন। তাই শনিবার দিনটি তামা না কেনাই ভাল বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement