ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
যে ভালবাসা এবং একরাশ স্বপ্ন নিয়ে সম্পর্ক বুনেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেই বাড়ছে দূরত্ব! ছোটখাটো বিষয়ে অকারণে অশান্তির সৃষ্টি হচ্ছে। সম্পর্ক থেকে রোম্যান্স ফুরিয়ে রয়েছে শুধু দায়িত্ব পালন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, নির্দিষ্ট ব্যক্তির জন্মসংখ্যা তাঁর ব্যক্তিগত জীবন এবং চারপাশের পরিবেশে প্রভাব বিস্তার করে। সেই রহস্য লুকিয়ে রয়েছে ফুলের ভিতর। জন্মসংখ্যা অনুযায়ী বেডরুমে নির্দিষ্ট ফুল রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কে ভরপুর রোম্যান্স থাকে। জেনে নিন আপনার জন্মসংখ্যা অনুসারে কোন ফুল বেডরুমে রাখা শুভ—
জন্মসংখ্যা ১
আপনার জন্মসংখ্যা ১ হলে বেডরুমে জোড়া সূর্যমুখী ফুল রাখুন। এর ফলে সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। বিনা সঙ্কোচে সঙ্গীর সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেয় সূর্যমুখী।
জন্মসংখ্যা ২
২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা বেডরুমে জুঁই ফুল রাখুন। জুঁই ফুল সম্পর্কে শান্তি বয়ে আনে এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
জন্মসংখ্যা ৩
আপনার জন্মসংখ্যা ৩ হলে বেডরুম গাঁদা ফুল দিয়ে সাজিয়ে রাখুন। সম্পর্কে হাসিখুশি ভাব বজায় থাকবে।
জন্মসংখ্যা ৪
৪ জন্মসংখ্যার ব্যক্তিরা বেডরুমে বিছানার পাশের টেবিলে অর্কিড ফুল রাখতে পারেন। তার ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং সম্পর্কে একঘেয়েমি দূর হয়।
জন্মসংখ্যা ৫
৫ জন্মসংখ্যার ব্যক্তিরা বেডরুমে পিওনি ফুল রাখলে রাতারাতি সম্পর্কে পরিবর্তন লক্ষ করতে পারবেন। এই ফুলটি মানসিক চাপ কমিয়ে রোম্যান্টিক চিন্তাভাবনা বৃদ্ধিতে সহায়তা করে।
জন্মসংখ্যা ৬
আপনার জন্মসংখ্যা ৬ হলে বেডরুমে পদ্ম ফুল রাখুন। পদ্ম ফুল পবিত্রতার প্রতীক। বেডরুমে এই ফুলটি রাখলে তা সম্পর্কে মাধুর্য আনে। সঙ্গীর সঙ্গে আত্মিক যোগ তৈরিতেও সাহায্য করে পদ্ম।
জন্মসংখ্যা ৭
৭ জন্মসংখ্যার ব্যক্তিরা বেডরুম বেলি ফুল দিয়ে সাজাতে পারেন। এর ফলে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হয় এবং সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে।
জন্মসংখ্যা ৮
৮ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য ল্যাভেন্ডার ফুল শান্তির প্রতীক। বে়ডরুমে এই ফুল রাখলে সম্পর্ক ভরে ওঠে ভালবাসা আর যত্নে। পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়াতেও সাহায্য করে ল্যাভেন্ডার।
জন্মসংখ্যা ৯
আপনার জন্মসংখ্যা ৯ হলে সম্পর্ক মধুর করতে বেডরুমে গোলাপ ফুল রাখুন। এই ফুল সম্পর্কে উদ্দীপনা বাড়াতে সহায়তা করে।
বেডরুমে সব সময় তাজা ফুল রাখার চেষ্টা করবেন। ফুল শুকিয়ে গেলে তা নেতিবাচক শক্তি তৈরি করে। তাই শুকনো ফুল যত দ্রুত সম্ভব বেডরুম থেকে সরিয়ে ফেলুন। কাঁটাযুক্ত গাছ এড়িয়ে চলুন। বেডরুমে ক্যাকটাস বা কাঁটাযুক্ত গোলাপ রাখবেন না। এর ফলে সম্পর্কে খিটখিটে ভাব বাড়তে পারে। ফুলদানিতে ফুল সাজিয়ে রাখলে তা বেডরুমের দক্ষিণ-পশ্চিম কোণে রাখুন। এর ফলে সম্পর্কের স্থায়িত্ব বাড়ে।