Numerological Tips

সম্পর্ক টিকিয়ে রাখতে নাছোড়বান্দা! তেতো হয়ে গেলেও প্রেমিকের হাত ছাড়তে চান না কোন জন্মসংখ্যার জাতিকারা?

সম্পর্কের প্রতি গভীর টান তৈরি হওয়ায় বিচ্ছেদ এড়িয়ে চলার মানসিকতা সাধারণত নির্দিষ্ট কিছু জন্মসংখ্যার জাতিকাদের মধ্যে বেশি দেখা যায়। তাঁরা সম্পর্কে প্রচণ্ড সৎ থাকেন। এমনকি, সম্পর্ক বিষিয়ে গেলেও খুব সহজে সঙ্গীকে ছেড়ে যেতে চান না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

বাস্তব জীবনে সম্পর্কে টিকে থাকে পারস্পরিক বিশ্বাস, সম্মান, ভালবাসা এবং পরিস্থিতির উপর। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি জন্মসংখ্যার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। সম্পর্কের প্রতি গভীর টান তৈরি হওয়ায় বিচ্ছেদ এড়িয়ে চলার মানসিকতা সাধারণত নির্দিষ্ট কিছু জন্মসংখ্যার জাতিকাদের মধ্যে বেশি দেখা যায়। তাঁরা সম্পর্কে প্রচণ্ড সৎ থাকেন। এমনকি, সম্পর্ক তেতো হয়ে গেলেও খুব সহজে সঙ্গীকে ছেড়ে যেতে চান না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেন। জেনে নিন, কোন জন্মসংখ্যার মহিলারা সম্পর্কের জন্য বিশেষ ভাবে নিবেদিতপ্রাণ হন এবং ভালবাসা লালনের জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত থাকেন—

Advertisement

জন্মসংখ্যা ২

সংখ্যা ২-এর অধিপতি হল চন্দ্র। এই জন্মসংখ্যার জাতিকারা অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন। এঁরা একা থাকতে ভয় পান এবং সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগকে খুব গুরুত্ব দেন। সম্পর্কে বিবাদ অপেক্ষা শান্তি বেশি পছন্দ করেন। সঙ্গীর ভুল ক্ষমা করে সম্পর্ক টিকিয়ে রাখার মানসিকতা তাঁদের মধ্যে প্রবল।

Advertisement

জন্মসংখ্যা ৪

এই জন্মসংখ্যার জাতিকারা ভালবাসার মানুষের প্রতি খুব অনুগত হন। তাই সহজে সঙ্গীকে ছেড়ে যান না। ক্রমাগত আত্মসম্মানে আঘাত লাগতে লাগতে দেওয়ালে পিঠ ঠেকে গেলে তাঁরা বিষিয়ে যাওয়া সম্পর্ক থেকে সরে যান।

Advertisement

জন্মসংখ্যা ৬

সংখ্যা ৬-এর অধিপতি হল শুক্র। এটি ভালবাসা এবং পরিবারের সংখ্যা। এই জন্মসংখ্যার জাতিকারা জন্মগত ভাবেই যত্নশীল এবং দায়িত্ববান হন। তাঁরা মনে করেন, সম্পর্ক টিকিয়ে রাখা তাঁদের নৈতিক দায়িত্ব। সংসার সাজাতে তাঁরা ভালবাসেন। শত কষ্টের মাঝেও তাঁরা বিচ্ছেদের চেয়ে ত্যাগের পথ বেছে নিতে দ্বিধা করেন না।

জন্মসংখ্যা ৮

সংখ্যা ৮-এর অধিপতি হল শনি। এই সংখ্যার জাতিকারা অত্যন্ত ধৈর্যশীল এবং বাস্তববাদী। এঁরা যে কোনও সম্পর্ক খুব ধীর গতিতে এগিয়ে নিয়ে যান। সম্পর্কের চড়াই-উতরাই সামলানোর ক্ষমতা এঁদের অন্যদের তুলনায় বেশি। তাঁরা সহজে হাল ছাড়েন না এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন।

জন্মসংখ্যা ৯

সংখ্যা ৯-এর অধিপতি হল মঙ্গল গ্রহ। এই জন্মসংখ্যার জাতিকারা সম্পর্কে জড়ালে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন। এক বার প্রেমের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হলে নিজের কথা চিন্তা না করে সব রকম পরিস্থিতিতে সঙ্গীর কথাই আগে চিন্তা করেন। প্রয়োজনের চেয়ে বেশি সহ্য করার কারণে সেই সম্পর্ক অস্বাস্থ্যকর হয়ে উঠলেও সহজে সেখান থেকে বেরোতে চান না এই জন্মসংখ্যার জাতিকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement