Astrological Tips

মানসিক হোক বা আর্থিক চাপ, দিন দিন দুই-ই বৃদ্ধি পাচ্ছে? একটি টোটকাতেই মুশকিল আসান

চাপের কারণে আমরা মাঝেমধ্যে খুবই বিপর্যস্ত হয়ে পড়ি। নানা রকমের খারাপ চিন্তাভাবনা আমাদের মাথার ভিতর আসতে থাকে। সেই ক্ষেত্রে জ্যোতিষীরা বিশেষ কিছু টোটকা পালন করার কথা আমাদের জানান।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১২:৪৭
Share:

—প্রতীকী ছবি।

অনেক সময় আমাদের উপর নানা ধরনের সঙ্কট আসতেই থাকে। মানসিক হোক বা আর্থিক চাপ, নানা ধরনের সমস্যা আমাদের ঘিরে রেখেছে। এই চাপের কারণে আমারা মাঝেমধ্যে বিপর্যস্ত হয়ে পড়ি। নানা রকমের খারাপ চিন্তাভাবনা আমাদের মাথার ভিতর আসতে থাকে। এই সময়ে ঠিক কী করা উচিত, প্রায়শই সেটা আমরা ভেবে উঠতে পারি না। সেই ক্ষেত্রে জ্যোতিষীরা বিশেষ কিছু টোটকা পালন করার কথা বলেন। যদি সেই টোটকা আমরা সঠিক নিয়মে পালন করতে পারি, তা হলে হয়তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে।

Advertisement

দেখে নেব কোন সহজ টোটকা পালন করলে সমস্যার সমাধান হতে পারে:

মাঝারি আকারের একটা পিতলের ঘটি নিয়ে তার মধ্যে কিছুটা সাদা সরষে এবং একটা রুপোর কয়েন নিন। তার পর সেই ঘটিটা ঘরের উত্তর-পূর্ব কোণে রেখে দিন। এর পর একটা পাত্রে কিছুটা ঘি নিয়ে তার মধ্যে একটা এলাচ, গোলাপ ফুলের পাপড়ি, কয়েকটা তুলসী পাতা এবং সামান্য কেশর দিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি একটা প্রদীপে ঢেলে রাখুন। এই মিশ্রণের প্রদীপটি ঘটিটার পাশে প্রতি দিন জ্বালাতে হবে।

Advertisement

এর ফলাফল:

এই কাজটা প্রতি দিন করলে ঘরে লক্ষ্মী-নারায়ণের কৃপা সর্বদা বজায় থাকবে। এর ফলে আর্থিক কষ্ট দ্রুত দূর হবে। এ ছাড়া মানসিক চাপও কমবে, নামযশ বৃদ্ধি পাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement