Astrological Prediction

সাজানো জীবন নিমেষে তছনছ! শনির থেকেও ভয়ঙ্কর দুই দুষ্ট গ্রহের কুদৃষ্টি, তাদের শত্রুর তালিকায় রয়েছে পাঁচ রাশি

রাহু-কেতুর খারাপ ফল জীবন তছনছ করে দেয়। শনির মতো এই দুই গ্রহ তিলে তিলে কষ্ট দেয় না, হুট করে সব কিছু কেড়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই মারাত্মক ক্ষতি হয়ে যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৮:০২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত যে সকল গ্রহের নাম শুনলে মানুষ আঁতকে ওঠেন, তাদের মধ্যে অন্যতম রাহু-কেতু। এই দুই গ্রহের শারীরিক কোনও অস্তিত্ব নেই। জ্যোর্তিবিজ্ঞানের ভাষায় এই দুই গ্রহ গাণিতিক বিন্দু বা নোড হিসাবে পরিচিত। রাহু-কেতুর কৃপা যদি কারও উপরে থাকে, তা হলে সেই ব্যক্তি সর্ব সুখের অধিকারী হন। জীবনে কোনও দুঃখ থাকে না। ভাগ্য রাতারাতি বদলে যায়। তবে রাহু-কেতুর খারাপ ফল জীবন তছনছ করে দেয়। শনির মতো এই দুই গ্রহ তিলে তিলে কষ্ট দেয় না, হুট করে সব কিছু কেড়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই মারাত্মক ক্ষতি হয়ে যায়। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশির সঙ্গে রাহু-কেতুর সম্পর্ক বিশেষ ভাল না। বাকিদের থেকে রাহু-কেতুর খারাপ প্রভাব ভোগ করার আশঙ্কা এঁদের বেশি। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন পাঁচ রাশির সঙ্গে রাহু-কেতুর সম্পর্ক ভাল নয়?

মেষ: মঙ্গলের রাশি মেষে রাহু-কেতু দুর্বল হলে এঁদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা লোপ পায়। এই রাশির জাতক-জাতিকারা ভেবেচিন্তে কাজ করেন না। হঠকারিতায় যা ঠিক মনে করেন, তা-ই করে ফেলেন। মেষ জাতক-জাতিকারা নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করে নেন। নিজের মতো সময় কাটান। বিষণ্ণতার মেঘ এঁদের গ্রাস করে। মেষ জাতক-জাতিকাদের বড় আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে হয়।

Advertisement

কর্কট: রাহু-কেতুর কুপ্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকারা আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কোনও কথা বলার আগে ভেবেচিন্তে বলেন না। ভুল জায়গায় বেমানান কথা বলে ফেলার প্রবণতা দেখা যায়। পারিবারিক দিকে শান্তি থাকে না। সাংসারিক অশান্তি বৃদ্ধি পায়। অনিদ্রার সমস্যায় ভোগেন কর্কট জাতক-জাতিকারা। ভীতি, উদ্বেগের মতো নেগেটিভ অনুভূতিগুলো বৃদ্ধি পায়।

সিংহ: সিংহ জাতক-জাতিকারা রাহু-কেতুর কুপ্রভাবে প্রচুর পরিশ্রম করেও ফল পান না। হয়ে আসা কাজ রাতারাতি ভেস্তে যায়। সিংহ জাতক-জাতিকাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁদের সম্মান। রাহু-কেতুর প্রভাবে এঁদের সম্মান হারাতে হয়। সমাজে এঁদের নাম খারাপ হয়। এই রাশির ব্যক্তিদের বাবার সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব পড়তে দেখা যায়। শারীরিক দিকেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

বৃশ্চিক: রাহু-কেতু বৃশ্চিক রাশিতে খারাপ স্থানে থাকলে আকস্মিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। হঠাৎ করে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। শত্রুরা ক্ষতি করতে সক্ষম হন। বহু চেষ্টা করেও অবস্থার উন্নতি ঘটানো যায় না। আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতি হয়ে যায়। আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। রাগ এবং জেদ মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়।

মীন: মীন জাতক-জাতিকাদের রাহু-কেতুর কুপ্রভাবে মতিভ্রম ঘটে। এঁদের ঠিক-ভুল বিচারের ক্ষমতা লোপ পায়। অসৎ সঙ্গে জড়িয়ে পড়েন। এর ফলে সমাজে নাম খারাপ হয়। ধার্মিক কার্যকলাপ থেকে মন উঠে যায়। মনে নানা খারাপ চিন্তা বাসা বাঁধতে শুরু করে। রাহু-কেতু মীন জাতক-জাতিকাদের বুদ্ধিনাশ ঘটায়। সেই কারণে এঁরা কোনও কাজই ঠিকমতো করে উঠতে পারেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement