ছবি: এআই সহায়তায় তৈরি।
অধিকাংশ মানুষই ছোট থেকে একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন। বড় হয়ে এটা হতে চাই, এ ভাবনা থাকে প্রায় সকলেরই। তার মধ্যে বেশির ভাগ মানুষের মুখেই শোনা যায় চিকিৎসা বা শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেওয়ার ইচ্ছা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ইচ্ছায় আসে পরিবর্তন। সকলেই চিকিৎসক বা শিক্ষক হয়ে উঠতে পারেন না। কেউ চেষ্টা করে ব্যর্থ হন, কারও ক্ষেত্রে জানার পরিধি বৃদ্ধি পাওয়ার সঙ্গে জীবনের লক্ষ্যেও পরিবর্তন আসতে দেখা যায়। তবে যাঁরা চিকিৎসাবিদ্যা নিয়েই পড়াশোনা করেন, তাঁরাও যে সকলে সফল চিকিৎসক হয়ে উঠতে পারেন তেমনটা কিন্তু নয়। অনেকেই তা পারেন না। নেপথ্যে থাকে নানা কারণ। তার মধ্যে কোষ্ঠীর কারসাজি অন্যতম। এ ছাড়া রাশির ভিত্তিতেও পেশাজীবনে কে কোন দিকে গেলে সফলতা পাবেন তা বলা সম্ভব। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, পাঁচ রাশির জাতক-জাতিকা চিকিৎসক হিসাবে খুব সুনাম অর্জন করতে পারেন। চিকিৎসাবিদ্যায় এঁরা প্রচুর নাম করেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
কোন পাঁচ রাশি চিকিৎসক হিসাবে নাম করেন?
কর্কট: চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত কর্কট জাতক-জাতিকারা অপরের প্রতি যত্নশীল হন। এঁরা মানুষের প্রয়োজনে সর্বদা পাশে থাকেন। মানুষের যত্ন নেওয়ার বিষয়ে এঁরা কখনও ফাঁকি দেন না। এঁরা বুদ্ধিদীপ্তও হন। সেই কারণে কর্কট জাতক-জাতিকারা চিকিৎসক হিসাবে প্রচুর নাম করেন।
কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা যে কোনও কাজ নিখুঁত ভাবে করতে পছন্দ করেন। বুধ দ্বারা নিয়ন্ত্রিত এই রাশির জাতক-জাতিকাদের মেধাও হয় প্রশংসনীয়। যে কোনও কাজ এঁরা দক্ষতার সঙ্গে করেন। এ ছাড়া নিখুঁত কাজ করার ইচ্ছা থাকার কারণে অস্ত্রোপচারের ক্ষেত্রে এঁদের দ্বারা ভুলভ্রান্তি না হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
বৃশ্চিক: চাপের মুহূর্তে কাজ করার ক্ষেত্রে বৃশ্চিক জাতক-জাতিকাদের কোনও সমস্যা হয় না। এঁরা নিজ লক্ষ্যে অবিচল থেকে কাজ করে যেতে পারেন। সেই কারণে বৃশ্চিক জাতক-জাতিকারা চিকিৎসক হিসাবে প্রচুর নাম-যশ কামান। কঠিন সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রেও এঁরা ঘাবড়ান না।
মকর: শনি দ্বারা নিয়ন্ত্রিত মকর জাতক-জাতিকারা ছোট থেকেই নিয়মমাফিক কাজ করতে ভালবাসেন। যে কোনও কাজ এঁরা একাগ্রতার সঙ্গে করেন। নিয়ম-বহির্ভূত কোনও কিছু করা এঁদের মোটে পছন্দ নয়। মানুষের প্রতি এঁদের কর্তব্যবোধ হয় প্রশংসনীয়।
মীন: মীন জাতক-জাতিকাদের ধৈর্য হয় প্রশংসনীয়। এঁরা মন দিয়ে অপরের কথা শোনেন। লোকের ভালমন্দ সম্বন্ধে এঁরা গুরুত্ব দেন। সেই কারণে চিকিৎসক হিসাবে মীন জাতক-জাতিকারা উন্নতি করেন। চিকিৎসা পেশার জন্য এঁদের উপযুক্ত মনে করছে শাস্ত্র।