ব্যবসার চিন্তায় দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। সন্তানের কোনও কাজে পারিবারিক শান্তি নষ্ট হবে।
আয় ও কর্মক্ষেত্রে একটু লাভের মুখ দেখতে পাবেন। আর্থিক টানাটানি কিছুটা রয়ে যাবে। কারও কথা রক্ষা করার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। কোনও ঘটনা মনে ছাপ ফেলতে পারে। বাবার শরীরের দিকে একটু নজর দিন।