বাড়িতে কোনও কারণে অশান্তি হতে পারে। আয় এবং যোগাযোগ বাড়ার সম্ভাবনা।
অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে। অফিসে কারও সঙ্গে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে ভাইয়ের সঙ্গে কোনও আলোচনা হবে। বেকাররা চাকরির সংবাদ পাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে।