ব্যবসার স্থানে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও কিছু চুরি যাবার জন্য বিপাকে পড়া থেকে সাবধান থাকুন।
বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সন্তান কিছু দায়িত্ব পালন করায় আপনার দায়িত্ব কমতে পারে। আপনাকে কোনও পুরনো শত্রু রাগিয়ে তোলার সুযোগ নেবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিন। অফিসের প্রেমের ব্যপারে আলোচনা উঠতে পারে। আর্থিক অবস্থা ভাল নয়।