সন্তানের প্রতি বাবার মনোযোগ দেওয়া উচিত। একটু বদনামের যোগ আছে।
দাম্পত্যজীবনে পরিবারের অন্য সদস্য দ্বারা কিছু অশান্তি হতে পারে। কিন্তু স্বামী-স্ত্রী বুদ্ধিমত্তার সঙ্গে অশান্তিটা সামলে নেবেন। কাজ নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না। সন্তানের কোনও কাজের জন্য গর্বিত হবেন। রফতানি ব্যবসা খুব ভাল হবে। ব্যাঙ্কের কোনও চিঠি আসার জন্য চিন্তা বাড়বে। বাবার অসুস্থতার কারণে খরচ বাড়তে পারে।