তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি অফিসে সকলের আগে এগিয়ে নিয়ে যাবে। দামি কোনও জিনিস কাউকে দিয়ে দিতে হবে।
ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। কোনও মাঙ্গলিক অনুষ্ঠানের অংশীদার হতে পারেন। খুব নিকট কাউকে বিশ্বাস করতে যাবেন না, ঠকতে হতে পারে। উচ্চপদস্থ কারও সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং তাতে উপকার হবে। স্নায়ুরোগে ভোগান্তি হতে পারে। জীবন সঙ্গী যত্ন নেওয়া শুরু করবে। আর্থিক দিকে সমস্যা থাকবে, কারও কাছ থেকে ধার নিতে হতে পারে।