কোনও ব্যাপারে অন্যদের সঙ্গে আলোচনা করতে যাবেন না। মায়ের কথায় রাগ হলেও, পরে সেই কথাই ঠিক মনে হবে।
আত্মীয়েরা ছোট করতে চাইবে, তবে এই পরিকল্পনায় সফল হবে না। বাড়ি আবার নতুন করে সাজাতে ইচ্ছা করবে। গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। কোনও নামি ব্যক্তিত্বের সঙ্গে দেখা হওয়ায় লাভবান হবেন। কাজের ক্ষেত্রে বিরক্তি ভাব আসতে পারে। বন্ধুরা যদি কোনও চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে চায়, তবে তা এড়িয়ে যাওয়াই ভাল হবে। পুজোপাঠে বিশেষ মনোযোগ শান্তি দেবে। বই পড়তে ইচ্ছা করবে। জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব ভাল।