কাউকে উপদেশ দিয়ে সম্মানিত হতে পারেন। সামাজিক কাজের জন্য কোথাও যেতে হতে পারে।
গঠনমূলক কোনও কাজে উন্নতির সম্ভাবনা। ভিড় জায়গায় যাওয়া থেকে বিরত রাখুন। মায়ের সঙ্গে মতের মিল না হওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ করতে গিয়ে চোট লাগতে পারে। কাউকে কোনও দামি উপহার দিতে হতে পারে। কর্মের জায়গায় পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। নানা দিক থেকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারবেন না।