সিংহ রাশি

Today Horoscope

আপনার এই সপ্তাহ সিংহ রাশি— ৩১ মে, ২০২৬ থেকে ০৬ জুন, ২০২৬

সিংহ রাশির এই সপ্তাহটা (৩১ থেকে ০৬ জুন, ২০২৬) কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৮:০৪
Share:

আপনার এই সপ্তাহ

৩১ মে - ০৬ জুন ২০২৬

অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। যেচে পরের উপকার করতে যাবেন না, পরে বিপদে পড়তে হতে পারে।

বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভাল যোগাযোগ হবে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে, একটু দূরত্ব বজায় রাখুন। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, ফলে মনোমালিন্য। বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে। বাবাকে নিয়ে চিকিৎসার খরচ বাড়তে পারে। জল জাতীয় জিনিস থেকে সাবধান থাকুন। বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে।

Advertisement

সম্পদ

১/৫

আয়ের জন্য কষ্ট সহ্য করতে হতে পারে।

পরিবার

১/৫

সপ্তাহের মধ্যভাগে পরিবারে পিতার জন্য বিবাদ বাধতে পারে।

সম্পর্ক

৪/৫

সপ্তাহের প্রথম দিকে বাইরে নতুন সম্পর্ক হওয়ার জন্য আনন্দ লাভ।

পেশা

২/৫

পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ায় কষ্টভোগ।

শুভ সংখ্যা

২১

শুভ দিক

দক্ষিণ

শুভ রত্ন

চুনি

শুভ রং

কমলা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: