সপ্তাহের শুরুতে স্বাস্থ্য ভাল থাকবে। তবে পেটের সমস্যা দেখা দিতে পারে।
সন্তানরা ভাল ব্যবহার করবে তাতে আপনি মানসিক দিক দিয়ে খুব আনন্দ পাবেন। মধ্য ভাগে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসা লাভ হবে। এটি একটি ঋণ নেওয়ার চমৎকার সময়। সপ্তাহের মধ্য ভাগে নতুন কাজ শুরু করবেন না। গলার সমস্যা হতে পারে, কথা কম বলা দরকার। মাঝামাঝি সময়ে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ লক্ষ করা যাচ্ছে। ফাটকা প্রাপ্তির দিক থেকে এটি একটি ভাল সময়। সপ্তাহের শেষে কোনও মহিলার জন্য আর্থিক ক্ষতির লক্ষণ রয়েছে।