Weekly Horoscope

নববর্ষের প্রথম সপ্তাহে জন্মদিন? ভাঙতে পারে সম্পর্ক, বাড়তে পারে খরচও, জন্মসংখ্যা দেখেই জানা যাবে জীবনের খুঁটিনাটি

১৩ থেকে ১৯ এপ্রিল— এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ আসলে বাংলা নতুন বছরের প্রথম সপ্তাহ। জন্মসংখ্যা অনুযায়ী, এই সপ্তাহ কার কেমন কাটবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১০:২৯
Share:

ছবি: সংগৃহীত।

আর মাত্র দু’দিন। তার পরেই বাঙালিদের জীবনে নতুন পার্বণ নববর্ষ। নতুন বাংলা বছর ১৪৩৩ শুরু হওয়ার আগেই রাশি পাল্টাচ্ছে সূর্য। নববর্ষের প্রথম সপ্তাহে জীবনের নতুন দিশা বেছে নেওয়ার সময়। কোনও কোনও ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে তাতে হিতে বিপরীত হতে পারে। অযথা ব্যয়ের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব পড়তে পারে। তবে, ধৈর্য বজায় রেখে নিজের পরিশ্রমের উপর ভরসা রাখলে ভবিষ্যতে তার ফল মিলতে বাধ্য। জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে আমাদের জীবনের নানা গোপন তথ্যের হদিস পাওয়া সম্ভব। এই সপ্তাহ কার কেমন কাটবে তা জন্মসংখ্যা মিলিয়ে জেনে নিন।

Advertisement

জন্মসংখ্যা ১

১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বজায় রেখে সহকর্মীদের সঙ্গে মিশতে হবে। পেশাজীবনে উন্নতির সুযোগ আসবে। অন্যদের মতামতকে গুরুত্ব দিলে তবেই সফল হবেন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। অতিরিক্ত কাজ করার কারণে ক্লান্তি আসতে পারে। নিজের সিদ্ধান্ত জোর করে অন্যদের উপর কাজ চাপিয়ে দিলে বিপদ হতে পারে।

Advertisement

জন্মসংখ্যা ২

এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা তাঁদের সরলতার কারণে এই সপ্তাহে সাফল্য পেতে পারেন। সুবক্তা এবং মিষ্টভাষীদের পক্ষে কর্মক্ষেত্রে নিজেদের মতপ্রকাশের জন্য এই সময়টি ভাল। নিজের উপর ভরসা রাখুন। প্রকৃতির সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকতে হবে। যে কোনও সমস্যা নিয়ে সরাসরি কথা বললে বিশ্বাস বাড়বে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন।

Advertisement

জন্মসংখ্যা ৩

কাজের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা পাবেন। তবে তা বাস্তবায়নের জন্য জীবনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। সৃজনশীল কাজের জন্য এই সময় শুভ। সঠিক পরিকল্পনা করলে অর্থলাভও হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কথা বলার সময় সাবধান থাকুন। কটূ শব্দের ব্যবহার সম্পর্কে দূরত্ব বাড়াতে পারে।

জন্মসংখ্যা ৪

এই সপ্তাহে আপনার কাজের ফল পাবেন। ব্যক্তিজীবনে স্থিতি আসবে। ভবিষ্যতের ভিত মজবুত হবে। স্বাস্থ্য ভাল রাখতে খাদ্যাভ্যাস ও বিশ্রামের দিকে নজর দিন। পরিবারের সঙ্গে সময় কাটান। কঠোর আচরণের মাধ্যমে অন্যের অনুভূতিকে উপেক্ষা করলে বিপদ বাড়বে।

জন্মসংখ্যা

৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা এই সপ্তাহে নতুন সুযোগ ও ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনও সিদ্ধান্ত নিলে তা বুদ্ধিমত্তার সঙ্গেই নেওয়া শ্রেয়। বড় চুক্তি স্বাক্ষর করার আগে কাগজপত্র ভাল ভাবে যাচাই করুন। স্বাস্থ্যের জন্য নিয়মিত হাঁটাচলা অথবা যোগাভ্যাস করুন।

জন্মসংখ্যা

এই সপ্তাহে আপনার কাজের স্বীকৃতি মিলবে এবং কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। অযথা অর্থব্যয় বাড়তে পারে। বিশেষ করে গৃহসজ্জার সরঞ্জাম কিনতে খরচ হতে পারে। সম্পর্ক আরও মধুর হবে।

জন্মসংখ্যা

ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই সপ্তাহ ভাল। নতুন কিছু শেখার সুযোগ পাবেন। শান্তির জন্য একান্তে সময় কাটান। সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি ভাবে কথা বলা জরুরি। তাড়াহুড়ো করে বিনিয়োগ করলে লোকসান হতে পারে।

জন্মসংখ্যা

এই সপ্তাহে কঠোর পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। তবে পরিশ্রম করলে সাফল্য আসবে। ঊর্ধ্বতনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। অহঙ্কার ও নিয়ন্ত্রণের প্রবণতা সম্পর্কে চিড় ধরাতে পারে।

জন্মসংখ্যা

এই সপ্তাহটি ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য অতীতের বোঝা ঝেড়ে ফেলে নতুন শুরুর সময়। অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। সম্পর্কের ক্ষেত্রে ক্ষমা ও সহানুভূতি জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement