সপ্তাহের প্রথম দিকে পারিবারিক শান্তি বজায় থাকবে। ভাইয়ের সঙ্গে সমস্যা মিটে যেতে পারে।
আত্মীয়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। স্ত্রীর জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে। সহকর্মীদের খারাপ ব্যবহারের জন্য অশান্তিতে ভুগতে হতে পারে। ফাটকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফল পাবেন। সপ্তাহের প্রথমে কোনও ব্যবসাদারের সঙ্গে ঝামেলা হতে পারে। বাড়ির লোকের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে।