এই সপ্তাহে কোনও শত্রু ক্ষতি করতে পারেন। একটু সতর্ক থাকুন।
ব্যবসায় পাশের ব্যবসাদারের সঙ্গে বিবাদের যোগ আছে। সপ্তাহের প্রথম দিকে গাড়ি সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা। কর্মচারীর সঙ্গে কোনও কারণে অশান্তি হতে পারে। সন্তানের ভুল কাজের জন্য মানসিক চাপ থাকবে। এই সপ্তাহের শেষের দিকে কোনও খারাপ খবর পেতে পারেন। রাস্তায় কোনও কারণে বিবাদ হতে পারে। অমনোযাগী হওয়ায় পড়াশোনায় অবনতি দেখা দিতে পারে।