Astrological Tips

কোন রাশি কেমন দাম্পত্য সুখে সুখী হবে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

দাম্পত্যে কলহ বেশি? না কি মোটের উপর সুখের? কোন রাশির ক্ষেত্রে কেমন? জ্যোতিষশাস্ত্র কী বলছে?

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১১:২২
Share:

কোন রাশির দাম্পত্যে বাড়তে পারে টানাপড়েন? প্রতীকী ছবি।

মেষ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান কেতুর। দৃষ্টি সম্পর্ক শনির সহিত। দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভফল প্রাপ্তির সম্ভাবনা নেই। পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। প্রেমপ্রীতির ক্ষেত্রেও খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

Advertisement

বৃষ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং মঙ্গলের। দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ। মাসের প্রথম অর্ধ তুলনামূলক অধিক শুভ।

মিথুন রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান, দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভফল দান করবে। মাসের দ্বিতীয় অর্ধে দাম্পত্যকলহের আশঙ্কা। সচেতনতা অবলম্বন জরুরি। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধ শুভ।

Advertisement

কর্কট রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেমপ্রীতির ক্ষেত্রও শুভ বলা যায়।

সিংহ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।

Advertisement

কন্যা রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রও।

তুলা রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভফল প্রাপ্ত না হলেও দ্বিতীয় অর্ধ তুলনামূলক শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ বলা যায়।

বৃশ্চিক রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভফল প্রাপ্ত না হলেও পরবর্তী অর্ধ তুলনামূলক শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।

ধনু রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধের তুলনায় মাসের প্রথম অর্ধ অধিক শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধ অধিক শুভ।

মকর রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধ তুলনামূলক শুভ।

কুম্ভ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতিয় অর্ধের তুলনায় প্রথম অর্ধ শুভ।

মীন রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধ তুলনামূলক অধিক শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement