Indian Stuck in Moscow

হাতে নেই নগদ, খাবারও! যুদ্ধের আবহে মস্কো বিমানবন্দরে আটকে পড়া পর্যটকের অসহায় অবস্থা, কী জানাল ভারতীয় দূতাবাস

ওই পর্যটকের দাবি, তিনি পর্যটক হিসাবে মস্কোয় গিয়েছিলেন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাঁর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তিনি। সবটা পরিকল্পনামাফিক হলেও ফেরার সময় বিপদে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মস্কো থেকে আবু ধাবি হয়ে মুম্বইয়ে আসার কথা ছিল সুনীল গুপ্ত নামে এক ভারতীয় পর্যটকের। কিন্তু ইরান-ইজ়রায়েল-আমেরিকার মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর পশ্চিম এশিয়ায় বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। আর সেই কারণেই মস্কো বিমানবন্দরে আটকে পড়েছেন বলে দাবি সুনীলের! এক্স পোস্টে তাঁর দাবি, ‘আমি মস্কো বিমানবন্দরে আটকে রয়েছি। একা। আমার কাছে নগদ নেই। খাবার বা জলও নেই। অসহায় লাগছে।’ তাঁর অভিযোগ, ‘ট্রাভেল এজেন্সি বা বিমান সংস্থার কর্মীদের থেকে কোনও সাহায্য পাচ্ছি না।’

Advertisement

সুনীলের দাবি, তিনি পর্যটক হিসাবে মস্কোয় গিয়েছিলেন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাঁর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তিনি। সবটা পরিকল্পনামাফিক হলেও ফেরার সময় বিপদে পড়েন। মস্কো বিমানবন্দরে এসে জানতে পারেন তাঁর বিমান বাতিল! সুনীলের দাবি, তাঁর কাছে টাকা নেই। এই পরিস্থিতিতে আর্থিক বিধিনিষেধের কারণে রাশিয়ায় আন্তর্জাতিক ভিসা এবং মাস্টারকার্ড পরিষেবাগুলি ব্যাহত। তাই নগদ জোগাড় করতে পারছেন না। ফলে তাঁর কাছে খাবার বা জল কেনার মতো নগদও নেই।

সুনীলের আশঙ্কা, ‘আমি জানি না কী ভাবে বাড়ি ফিরব। আমি অত্যন্ত ভীত। আমার এই ভ্রমণের জন্য যে সংস্থাগুলির উপর নির্ভরশীল ছিলাম, তারাও হাত তুলে নিয়েছে। আমার পরিবার ভারতে অপেক্ষা করছে। আমি তাদের বলতেও পারছি না, আমি নিরাপদে আছি!’ রাশিয়ার রাজধানীতে থাকা ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে সুনীল পোস্টটি করেন। সাহায্যের আর্জি জানান। দ্রুত প্রতিক্রিয়া জানায় ভারতীয় দূতাবাস। জরুরি যোগাযোগ করার জন্য নম্বরও প্রদান করে তারা।

Advertisement

এতিহাদ এয়ারওয়েজ়ের বিমানে তাঁর ফেরার কথা ছিল, দাবি সুনীলের। তাঁর এই পোস্ট নজরে আসতেই বিমান সংস্থা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement