Uttar Pradesh

মেয়েকে কবর দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিল মা!

মেয়ের শরীরের অবনতি সেই হতাশাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে মৃত্যুর পর মেয়েকে বাড়িতে পুঁতে দিলেন। তার পর আগুন লাগিয়ে দিলেন বাড়িতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ১৬:৪৫
Share:

পুলিশ অফিসার মধুবন সিংহ ঘটনার কথা জানাচ্ছেন সাংবাদিকদের। ছবি টুইটার থেকে সংগৃহীত।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল দু’মাসের বাচ্চাটি। তার জেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন মা। মেয়ের শরীরের অবনতি সেই হতাশাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে মৃত্যুর পর মেয়েকে বাড়িতে পুঁতে দিলেন। তার পর আগুন লাগিয়ে দিলেন বাড়িতে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে।

Advertisement

এই ব্যাপারে পুলিশ অফিসার মধুবন সিংহ বলেছেন, ‘‘মেয়ে অসুস্থ হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই মহিলা। চিকিৎসাতেও সাড়া দিচ্ছিল না বাচ্চা মেয়েটি। মেয়ের মৃত্যুর পর সে নিজেই বাড়িতে পুঁতে দেয় মেয়ের দেহ।প্রতিবেশীদের এই কথা জানিয়েছিল সে। তার পর বাড়িতে আগুন লাগিয়ে পালিয়েযায় ওই মহিলা।’’

তিনি আরও জানিয়েছন, ওই বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: পাল্টা কামড়ে দিন ওকে, কুকুরের কামড় খাওয়া মহিলাকে পরামর্শ চিকিৎসকের!

আরও পড়ুন: জলের বোতল দিয়ে দরজা বন্ধ করার অভিনব পদ্ধতি! মোহিত মহীন্দ্রাও

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement