Maoist

মাওবাদী-মুক্ত সব জেলা

গত মাসের শেষ সপ্তাহে মাওবাদী সংক্রান্ত নিরাপত্তাজনিত পর্যালোচনা বৈঠকে ছত্তীসগঢ়ের বীজাপুর ও ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম, দুটি জেলাকেই একমাত্র চিন্তাজনক হিসেবে চিহ্নিত করা হয়।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাওবাদী হিংসা থেকে মুক্ত হয়েছে দেশের সব জেলা। এই মর্মেই রাজ্যগুলিকে জানাল কেন্দ্র। তবে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলাকে ‘ডিস্ট্রিক্ট অব কনসার্ন’ (চিন্তাজনক জেলা) হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাওবাদীরা যে ওই এলাকায় এখনও সক্রিয়, সরকারের সেই আশঙ্কাকে সত্যি করে আজই সন্ধ্যায় পশ্চিম সিংভূমের চাইবাসা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। আহত হন পাঁচ কোবরা জওয়ান। ওই জেলাটি ছাড়াও অতীতে মাওবাদী প্রভাব ছিল এমন আরও ৩৭টি জেলার পরিস্থিতি স্পর্শকাতর বলে সেখানে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক উপস্থিতি এবং একই সঙ্গে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

গত মাসের শেষ সপ্তাহে মাওবাদী সংক্রান্ত নিরাপত্তাজনিত পর্যালোচনা বৈঠকে ছত্তীসগঢ়ের বীজাপুর ও ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম, দুটি জেলাকেই একমাত্র চিন্তাজনক হিসেবে চিহ্নিত করা হয়। গত সপ্তাহে যে পর্যালোচনা বৈঠকটি হয়, জেলাগুলিকে মাওবাদী-মুক্ত বলে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে জানায় কেন্দ্র। ৩৮টি জেলার পরিস্থিতি এখনও স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। একটি জেলাকে চিহ্নিত করা হয়েছে ‘চিন্তাজনক’ হিসেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন