Viral Video

শিকারের খোঁজে জনপদে ঢুকে কুয়োয় পড়ল বিশাল সিংহ! এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার বনবিভাগের, ভিডিয়ো ভাইরাল

শিকারের জন্য জনপদে ঢুকেছিল একটি সিংহ। কিন্তু টাল সামলাতে না পেরে পা পিছলে একটি কুয়োর ভিতর পড়ে যায় সে। সে। সঙ্গে সঙ্গে বন দফতরের কর্মীদের খবর পাঠান স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১০:২৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শিকারের খোঁজে জঙ্গলের নিকটবর্তী জনপদে ঢুকে পড়েছিল একটি বিশাল সিংহ। বুঝতে না পেরে জনপদে ঢুকতেই একটি গভীর কুয়োর ভিতর পড়ে যায় সে। সিংহটিকে কুয়োয় পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে বনবিভাগে খবর পাঠানো হয়। এক ঘণ্টার চেষ্টায় সিংহটিকে উদ্ধার করতে সফল হন বনবিভাগের কর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সংঘাভি তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহকে কুয়ো থেকে দড়ি দিয়ে বেঁধে তোলা হচ্ছে। কুয়ো থেকে উদ্ধার করতেই সিংহটিকে খাঁচায় বন্দি করা হয়। এই ঘটনাটি গুজরাতের উনা তালুকের নভাবন্দর এলাকায় ঘটেছে।

শিকারের জন্য জনপদে ঢুকেছিল একটি সিংহ। কিন্তু টাল সামলাতে না পেরে পা পিছলে একটি কুয়োর ভিতর পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে বন দফতরের কর্মীদের খবর পাঠান স্থানীয়েরা। এক ঘণ্টার চেষ্টায় দড়ি দিয়ে বেঁধে সিংহটিকে উদ্ধার করে খাঁচার ভিতর ভরে দেওয়া হয়। বর্তমানে সিংহটিকে জসাধর পশু পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement