Helicopter Crashes in Andaman

ওড়ার কিছু ক্ষণ পরে আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার! উদ্ধার করা হল ভিতরে থাকা সাত জনকেই

কপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট এবং এক জন সহকারী পাইলট। প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা হয়। এক আধিকারিক জানিয়েছেন, সাত জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯
Share:

সমুদ্রের উপর কপ্টার ভেঙে পড়ার পর উদ্ধার করা হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার আন্দামানে। ছবি: সংগৃহীত।

ওড়ার কিছু ক্ষণ পরে আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার মায়াবন্দরের কাছে কপ্টারটি সমুদ্রের উপর ভেঙে পড়়ে।

Advertisement

কপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট এবং এক জন সহকারী পাইলট। প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা হয়। এক আধিকারিক জানিয়েছেন, সাত জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এক আধিকারিক জানিয়েছেন, কপ্টারটি সকাল পৌনে ৯টা নাগাদ পোর্টব্লেয়ার (অধুনা শ্রী বিজয়পুরম) থেকে রওনা দিয়েছিল। কী কারণে এই দুর্ঘটনা, তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই কপ্টারটি সমুদ্রে ভেঙে পড়ে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাতরায় ভেঙে পড়ে একটি মেডিক্যাল চার্টার্ড বিমান। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচী থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ‘রেডবার্ড এয়ারওয়েজ়’-এর ওই মেডিক্যাল চার্টার্ড বিমানটি। ওড়ার পরে কলকাতা এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন বিমানের চালক। আবহাওয়াজনিত কারণে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার অনুরোধও করেন। এর পরে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে কলকাতা এটিসি-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। তার কিছু ক্ষণ পরে ঝাড়খণ্ডের চাতরায় বিমানটি ভেঙে পড়ে। সেই দুর্ঘটনার রেশ কাটতে না-কাটতেই কপ্টার দুর্ঘটনা ঘটল আন্দামানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement