মহিলা নিগ্রহের অভিযোগে গ্রেফতার অমিত মিশ্র

বেঙ্গালুরুর এক হোটেলে মহিলাকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র। গত ২০ অক্টোবর তাঁর বিরুদ্ধে ওই মহিলাকে গালাগালি ও মারধরের অভিযোগ দায়ের হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৫ ১৪:২৪
Share:

বেঙ্গালুরুর এক হোটেলে মহিলাকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র। গত ২০ অক্টোবর তাঁর বিরুদ্ধে ওই মহিলাকে গালাগালি ও মারধরের অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির কিছু ক্ষণের মধ্যেই তাঁর জামিন হয়ে যায়। অভিযোগ, গত সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে ভারতীয় দলের ক্যাম্প চলাকালীন টিম হোটেলে ওই মহিলাকে ডেকে পাঠান অমিত। তার পর ওই মহিলাকে শারীরিক ভাবে নিগ্রহ করেন তিনি। ওই মহিলা পুলিশের কাছে দাবিও করেছেন, অমিতকে তিন বছর ধরে চেনেন তিনি। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ তদন্ত শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টা জেরার পর এ দিন তাঁকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement