Terrorists Encounter

জম্মু-কাশ্মীরের রজৌরিতে ‘শেরুওয়ালি’ অভিযান সেনার! এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি

সেনা সূত্রে খবর, গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হতেই জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:৪৭
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীরের রজৌরিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ এবং সেনার যৌথবাহিনী। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে রজৌরির গম্ভীর মুগলান এলাকায় বেশ কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়েই যৌথবাহিনী ওই এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করে।

Advertisement

সেনা সূত্রে খবর, গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হতেই জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ গুলির লড়াই চলে। জঙ্গিরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে তার জন্য আলাদা আলাদা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিরা সংখ্যায় কত জন তা স্পষ্ট হয়নি। তবে একের বেশি জঙ্গি রয়েছে বলে সেনা সূত্রে খবর।

সেনা সূত্রে জানানো হয়েছে, জঙ্গিদের ধরতে যে অভিযানে নামা হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে ‘শেরুওয়ালি’। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রজৌরিতে বহু বার জঙ্গি কার্যকলাপ ধরা পড়েছে। জঙ্গিদমন অভিযানও হয়েছে বার বার। গত ফেব্রুয়ারিতে রজৌরিতে টহলের সময় সেনার কনভয় লক্ষ্য করে জঙ্গিহামলা হয়েছিল। তার পর আবার রজৌরিতে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠছে বলে খবর আসে পুলিশের কাছে। তার পরই শনিবার জঙ্গিদের খোঁজ পেতেই অভিযানে নামল সেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement