নজরদারির অভিযোগ কেজরীর

উপরাজ্যপালের মাধ্যমে কেন্দ্র তাঁর সরকারের উপর গোয়েন্দাগিরি করছে বলে আজ অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০৩:২৪
Share:

উপরাজ্যপালের মাধ্যমে কেন্দ্র তাঁর সরকারের উপর গোয়েন্দাগিরি করছে বলে আজ অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। গত ক’দিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ শানাচ্ছেন কেজরীবাল। গত কাল অভিযোগ করেছিলেন, দিল্লির পুলিশ কেন্দ্রের হাতে থাকায় রাজধানীর আইন-শৃঙ্খলা ব্যবস্থা কার্যত রসাতলে গিয়েছে। আর আজ টুইট করে অভিযোগ আনলেন ‘‘উপরাজ্যপাল মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপর নজরদারি করছেন। কারা মন্ত্রীদের সঙ্গে দেখা করতে আসছেন, সেই তথ্য গোপনে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সচিবালয়ে পাঠানো হচ্ছে।’’ এর আগে সিবিআইয়ের মাধ্যমে কেন্দ্র আপ সরকারের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ এনেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement