Boat Capsize in Bihar

বিহারের মোতিহারীতে মাঝনদীতে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা! মৃত তিন, উদ্ধার ১১ জন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি খুব একটা বড় ছিল না। অনেকের অভিযোগ, নৌকার আকারের তুলনায় যাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। নদী এমনিতেই ফুলেফেঁপে রয়েছে। জলের টানও ছিল বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:৩০
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বিহারের মোতিহারীতে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তবে ১১ জনকে উদ্ধার করেন স্থানীয়েরাই।

Advertisement

জানা গিয়েছে, ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি মাঝনদীতে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। তার পর সেটি উল্টে যায়। আশপাশে কয়েকটি নৌকা ছিল, ফলে সেই নৌকাচালকদের সহযোগিতায় বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়। তবে তিন জন তলিয়ে যান। তাঁদের তিন জনেরই দেহ উদ্ধার হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি খুব একটা বড় ছিল না। অনেকের অভিযোগ, নৌকার আকারের তুলনায় যাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। নদী এমনিতেই ফুলেফেঁপে রয়েছে। জলের টানও বেশি। ফলে মাঝনদীতে যেতেই নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি উল্টে যায়। নৌকা উল্টে যেতে দেখেই কিছুটা দূরে থাকা অন্য নৌকার মাঝিরা চলে আসেন। তাঁদের সহযোগিতায় বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার সম্ভব হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন কৈলাস সহানি (৫০), মুকেশ কুমার (২৫) এবং বাবুলাল সহানি (৩০)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement