Chhattisgarh Forest Guard Attacked

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে আক্রান্ত ছত্তীসগঢ়ের বনসুরক্ষাকর্মী! মারধরের পর নাচতে বাধ্য করা হল, করা হল ভিডিয়োও

পুলিশ সূত্রে খবর, সুরজপুর ফরেস্ট ডিভিশনের দেবনগর বিটের বনকর্মীকে মারধর হয়েছে। এক বান্ধবীকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৫:২৬
Share:

বনসুরক্ষাকর্মীকে মারধরের সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে একদল যুবকের হাতে আক্রান্ত হলেন এক বনসুরক্ষা কর্মী। শুধু মারধরই নয়, তাঁকে নাচতে বাধ্য করা হল। গোটা ঘটনার ভিডিয়োও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ছত্তীসগঢ়ের সুরজপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সুরজপুর ফরেস্ট ডিভিশনের দেবনগর বিটের বনকর্মীকে মারধর হয়েছে। এক বান্ধবীকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন তিনি। সেই সময় স্থানীয় কয়েক জন যুবক তাঁদের পথ আটকে দাঁড়ান। তার পর বনকর্মীকে বাইক থেকে নামতে বলা হয়। অভিযোগ, কোনও কথার বলার আগেই এলোপাথাড়ি মারধর শুরু করেন ওই যুবকেরা। তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।

বনকর্মীর সঙ্গে থাকা বান্ধবী এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। তিনি কান্নাকাটি জুড়ে দেন। হামলাকারীদের কাছে অনুরোধ করেন বনকর্মীকে ছেড়ে দেওয়ার জন্য। অভিযোগ, সেই অনুরোধে কোনও কাজ হয়নি। বরং আরও মারধর করা হয়। তার পর ওই বনকর্মীকে নাচতে বাধ্য করা হয়। গোটা ঘটনার ভিডিয়োও করেন অভিযুক্তেরা। তার পর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছেড়ে দেন। সুরজপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার ডিপি সাহু জানিয়েছেন, এই ঘটনাটি এক সপ্তাহ আগের। তবে ভিডিয়োটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আক্রান্ত বনকর্মীকে পুলিশে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। ডিএফও-র দাবি, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement