Most Polluted City In India

জানুয়ারি মাসের দূষিত শহরের তালিকা প্রকাশ করল সিআরইএ! দ্বিতীয় স্থানে দিল্লি, শীর্ষে কোন শহর

বাতাসের মান নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ (সিআরইএ)-এর জানুয়ারি মাসের দূষিত শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে কে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জানুয়ারি মাসে দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর দিল্লি। এ বার দিল্লিকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ।

Advertisement

বাতাসের মান নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ (সিআরইএ)-এর জানুয়ারি মাসের দূষিত শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে গাজিয়াবাদ।

রিপোর্টের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে গাজিয়াবাদে পিএম ২.৫-এর পরিমাণ ছিল বায়ু দূষণের গড় মাত্রা প্রতি ঘনমিটারে ১৮৪ মাইক্রোগ্রাম। রিপোর্টে বলা আছে, মাসের প্রতি দিন এই শহরে জাতীয় দৈনিক বায়ুর মানের স্বাভাবিকের তুলনায় সীমা অতিক্রম করেছে।

Advertisement

জানুয়ারি মাসে দিল্লিতে পিএম ২.৫-এর পরিমাণ ছিল বায়ু দূষণের গড় মাত্রা প্রতি ঘনমিটারে ১৬৯ মাইক্রোগ্রাম, যা বায়ু মানের স্বাভাবিকের তুলনায় (৬০ মাইক্রোগ্রামের) চেয়ে প্রায় ৩ গুণ বেশি। সিআরইএ -এর তথ্য অনুযায়ী, দিল্লিতে বায়ুর গুণমান জানুয়ারি মাসে ৩১ দিনের মধ্যে ২৪ দিন ছিল খুবই খারাপ, ৩ দিন ভয়াবহ, ২ দিন খারাপ ও বাকি ২ দিন ছিল মাঝারি।

সিআরইএ-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের ১০টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে, নয়ডা, গুরুগ্রাম, গ্রেটার নয়ডা, ধারুহেরা, গ্যাংটক, সিংরৌলি, ভিওয়াড়ি এবং নরনউল। শীর্ষ ১০টি দূষিত শহরের মধ্যে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ৩টি করে শহর স্থান পেয়েছে।

এ বিষয়ে দিল্লির পরিবেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সমীক্ষাটি করা হয়েছে দেশের বাতাসের গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত পিএম ২.৫-এর পরিসংখ্যানকে বিচার করে। পিএম ২.৫ সর্বাধিক ক্ষতিকারক ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুদূষণকারী কণা, যাকে ফুসফুসের নানাবিধ জটিল অসুখ সৃষ্টির জন্য দায়ী করা হয়।

সিপিসিবি-র তথ্য অনুযায়ী, একিউআই যদি ০-৫০ থাকে, তা হলে সেটি ভাল। ৫১-১০০ হলে সন্তোষজনক। ১০১-২০০ হলে মাঝারি। ২০১-৩০০ হলে খারাপ। ৩০১-৪০০ হলে অত্যন্ত খারাপ। ৪০১-৫০০ হলে ভয়ানক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement