Airbus Incident

‘যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করেছেন’, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে প্রায় ১ কোটি টাকা জরিমানা করল ডিজিসিএ, সময় ১ মাস

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ডিজিসিএ-এর জারি করা এক গোপন জরিমানা আদেশে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনের কাছে বলা হয়, ‘‘ওই ঘটনা জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করেছে এবং সংস্থার নিরাপত্তা সম্মতির উপর বিরূপ প্রভাব ফেলেছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯
Share:

২০২৫ সালের ১৭ জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ওড়ার সময় এয়ার ইন্ডিয়া-র এয়ারবাস। ছবি: রয়টার্স।

অনুমতি ছাড়া মোট আট বার এয়ারবাস ওড়ানোয় দোষী সাব্যস্ত হল এয়ার ইন্ডিয়া। টাটা গোষ্ঠী এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স পরিচালিত বিমান সংস্থাকে এ জন্য ১১ লক্ষ ৩৫০ ডলার (প্রায় ১ কোটি টাকা) জরিমানা করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। ভারতের অসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার এ হেন কাজে সাধারণ যাত্রীদের আস্থা কমেছে।

Advertisement

গত ২৪ এবং ২৫ নভেম্বর একটি এয়ারবাস নয়াদিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে চলাচল করেছিল। কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র বা ‘এয়ারওয়ার্দিনেস রিভিউ সার্টিফিকেট’ (এআরসি)-এর তোয়াক্কা করেনি তারা। বিমানের নিরাপত্তা এবং সম্মতি পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট শংসাপত্র দেয় নিয়ন্ত্রক সংস্থা। এটি বার্ষিক ভাবে জারি করা হয়ে থাকে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এর আগে গত ৫ ফেব্রুয়ারি ডিজিসিএ-এর জারি করা এক গোপন জরিমানা আদেশে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনের কাছে বলা হয়, ‘‘ওই ঘটনা জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করেছে এবং সংস্থার নিরাপত্তা সম্মতির উপর বিরূপ প্রভাব ফেলেছে।’’ পুরো ঘটনার জন্য এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দায়ী করা হয় ম্যানেজারকে। এয়ারবাসের ঘটনায় এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ তদন্তে পাইলটদের দায়ী করা হয় এবং মেনে নেয় আট বার ওই বিমান ওড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি। এ বার আগামী ৩০ দিনের মধ্যে জরিমানা দিতে বলা হল এয়ার ইন্ডিয়াকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement